Skip to main content

তুলা লগ্ন ও রাশির ধন পরিবার।

  • জ্যোতিষ শাস্ত্রে ধন ও পরিবারের বিচার জন্ম কুণ্ডুলীর  দ্বিতীয় ঘর থেকে করা হয়। 
  • এছাড়াও আত্মীয়-স্বজন,খাবার-দাবার,মুখের বাণী ও চেহারার বিচারও এই ঘর থেকে করা হয়ে থাকে।

ধন পরিবারের ঘরের শুভাশুভ ফলের বিচার

  • দ্বিতীয় ঘরের শুভ ফল:

  • দ্বিতীয় ঘর ঘরের অধিপতি, এবং নৈসর্গিক কারক গ্রহ বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে ধন, পারিবারিক সুখ ও সমৃদ্ধি লাভ হয়।
  • দ্বিতীয় ঘরের অশুভ ফল:
  • অশুভ গ্রহের প্রভাবে বা দ্বিতীয় ঘরে অশুভ গ্রহের অবস্থানে শুভ ফল প্রাপ্তিতে বাধা সৃষ্টি হয়।
  • পারিবারিক সুখ-শান্তিতে বিঘ্ন ঘটে।
  • ধন সঞ্চয়ে সমস্যা হয়।
  • আত্মীয়-স্বজনের সাথে মনোমালিন্য বা সম্পর্কের অবনতি হয়।

  • দ্বিতীয় ঘর পীড়িত হলে সমস্যা:

  • খাবার-দাবার থেকে সমস্যা, যেমন হজমের সমস্যা বা বদহজম।
  • বাণীর কারণে সমস্যা, বিশেষ করে ক্রূর গ্রহের প্রভাবে কটু কথার জন্য শত্রুতা বা মনোমালিন্য সৃষ্টি হয়।

কালপুরুষ কুণ্ডলীতে ধন ও পরিবারের বিচারে বৃশ্চিক রাশির গুরুত্ব 

  •  কালপুরুষের কুণ্ডলী বিচার: জন্মকুণ্ডলী বিচারের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  •  তুলা লগ্ন ও দ্বিতীয় ঘর: তুলা লগ্ন বা রাশির ক্ষেত্রে, দ্বিতীয় ঘর (ধন ও পরিবার) বৃশ্চিক রাশি দ্বারা প্রভাবিত হয়।
  • বৃশ্চিক রাশির নেতিবাচক দিক: কালপুরুষের কুণ্ডলীতে বৃশ্চিক রাশিকে সাধারণত নেতিবাচক ধরা হয়।
  • নেতিবাচকতার কারণ: এই রাশি থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্টের বিচার করা হয়।
  •  দ্বিতীয় ঘরে প্রভাব: বৃশ্চিক রাশি দ্বিতীয় ঘরে থাকলে ধন, পরিবার, আত্মীয়-স্বজন, খাবার-দাবারের মতো বিষয়ে সমস্যা তৈরি হতে পারে।
  •  সমাধানের উপায়: বৃশ্চিক রাশির বৈশিষ্ট্য অনুযায়ী চললে বা সঠিক পথে থাকলে শুভ ফল পাওয়া সম্ভব।
  • সম্ভাব্য সমস্যা: অন্যথায়, দ্বিতীয় ঘরের এক বা একাধিক বিষয়ে সমস্যা দেখা দিতে পারে।

বৃশ্চিক রাশির শুভফল অর্জনের উপায়

  • সচেতনতা

  • বৃশ্চিক রাশি কালপুরুষের কুণ্ডুলীর সবচেয়ে নাকারাত্মক রাশি হওয়ার কারণে,উক্ত রাশির করণীয় কর্মে সচেতনতা পালনের মধ্যে দিয়ে শুভফল লাভ অর্জন করা যায়।

  • স্বচ্ছতা

  • বৃশ্চিক রাশি স্থিত ঘরের কর্মে সর্বদা স্বচ্ছতার পালন করা কর্তব্য।

ধর্মের পালন

  • কর্ম ক্ষেত্রে ধর্মের পালনের মধ্যে দিয়ে বৃশ্চিক রাশির শুভফল অর্জন করা যায়।
  • কারণ ধর্মপথ অবলম্বনে যে কোন সমস্যাতেই সমাধান লাভ করা যায়।


তুলা লগ্ন ও রাশির ধন পরিবার।

ধন-পরিবারের ঘরের ভারসাম্য বজায় রাখার পথ:

ভারসাম্যের গুরুত্ব:

  • যেকোনো ঘরের বৈশিষ্ট্য বজায় রাখা নির্ভর করে তার বিপরীত ঘরের সাথে উপযুক্ত ভারসাম্য গড়ে তোলার উপর।
  • ভালো ভারসাম্য = ঘরের বৈশিষ্ট্য ভালো।
  • দুর্বল ভারসাম্য = ঘরের বৈশিষ্ট্য দুর্বল।
  • উপযুক্ত ভারসাম্য বৃদ্ধি করে ঘরের বৈশিষ্ট্য।
লগ্ন ও সপ্তম ঘর:

  • লগ্নের বৈশিষ্ট্য বজায় রাখতে সপ্তম ঘরের সাথে ভারসাম্য প্রয়োজন।
  • সপ্তম ঘরের বৈশিষ্ট্য বজায় রাখতে লগ্নের সাথে ভারসাম্য প্রয়োজন।

ধন-পরিবার (দ্বিতীয় ঘর) ও অষ্টম ঘর:

  • দ্বিতীয় ঘরের বৈশিষ্ট্য (ধন-পরিবার) বজায় রাখতে অষ্টম ঘরের সাথে ভারসাম্য প্রয়োজন।
  • দ্বিতীয় ঘর থেকে জাতক-জাতিকার ধন-পরিবার বিচার করা হয়।
  • অষ্টম ঘর থেকে সপ্তম ঘরের ধন-পরিবার বিচার করা হয়, কারণ অষ্টম ঘর হল সপ্তম ঘরের দ্বিতীয় ঘর (ধন-পরিবার, কুটুম্বের ঘর)।

সপ্তম ও অষ্টম ঘরের ভূমিকা:

  • সপ্তম ঘর: জীবনসঙ্গী, পার্টনার ও দৈনন্দিন আদান-প্রদানের ব্যক্তিদের বিচার।
  • অষ্টম ঘর: জীবনসঙ্গী/পার্টনারের, ধন-পরিবার ও আত্মীয়-স্বজনের ঘর।

অতএব আমাদের ধন-পরিবারের বৈশিষ্ট্য বজায় থাকা নির্ভর করে জীবনসঙ্গী,পার্টনার বা বিপরীত ব্যক্তির ধন ও পরিবারের সাথে উপযুক্ত ব্যালেন্স তৈরীর উপর।

ধন-পরিবারের ঘরের শুভফল পাওয়ার উপায়

ধর্ম ও ন্যায়-নীতি বজায় রাখা:ধন ও পারিবারিক কর্মে ধর্ম ও ন্যায়-নীতি মেনে চলা।

ফল:নিজের ধন ও পারিবারিক বিষয় ভালো ও সুন্দর থাকবে।

সুন্দরতা ও স্বচ্ছতা:বিপরীত ব্যক্তির ধন-পরিবারের ক্ষেত্রে কর্মে সুন্দরতা ও স্বচ্ছতা বজায় না রাখলে, নিজের ধন-পরিবারের ঘরের সুন্দরতা নষ্ট হবে।

পরিপূরক সম্পর্ক:বিপরীত মুখী ঘর (দ্বিতীয় ও অষ্টম) একে অপরের পরিপূরক।

জীবনসঙ্গীর ধন-পরিবার বলতে: তাদের মাতা-পিতা, ভাই-বোন ও তাদের ধন-সম্পদ।

আধ্যাত্মিক সাধনা ও পূজা-পাঠ 

  • তুলা লগ্ন ও রাশির ধন ও পরিবারের ঘরের  রাশির অধিপতি মঙ্গল এবং লগ্ন বা রাশি ও অষ্টম ঘরের রাশির অধিপতি শুক্র । 
  • শুক্র ও মঙ্গলের পূজার্চনা ও মন্ত্রপাঠের মধ্যে দিয়ে ধন ও পারিবারিক বিষয় সহ সার্বিক ক্ষেত্রে শুভফল লাভ করা যায়।
  • শুক্র ও মঙ্গলের বীজমন্ত্র বা যে কোন মন্ত্র 108 বার জপ শুভফল দায়ক।
  • মা লক্ষী ও বজরাংবলীর পূজা ও আরাধনার মধ্যে দিয়েও শুভফলের প্রাপ্তি হয়।

উপসংহার

  • সবশেষে বলা যায় যে, তুলা লগ্ন ও রাশির জাতক-জাতিকারা ধন-পরিবার সম্বন্ধীয় যে কোন কর্ম উপযুক্ত সচেতনতা ও বিচারের মধ্যে দিয়ে কর্ম করুন। 
  • কর্মক্ষেত্রে ধর্ম ও ন্যায়-নীতি বজায় রেখে চলুন।তাতে বৃশ্চিক রাশির শুভ ফলপ্রাপ্তির মধ্যে দিয়ে সুখ ও শান্তিতে জীবনযাপন করতে পারেন।

আপনার জন্য প্রশ্ন

  •  আপনার লগ্ন বা রাশিতে কি তুলা অবস্থিত?
  • আপনার ধন বা পারিবারিক জীবনে কি কোনো সমস্যা দেখা যাচ্ছে?
  • আপনি কি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায়-নীতি অনুসরণ করেন?

ডিসক্লেইমার

জ্যোতিষশাস্ত্র একটি প্রাচীন বিশ্বাস ও বিদ্যা। এটি কোনো বিজ্ঞানসম্মত বিষয় নয় এবং এর ফলাফল ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও জীবনযাত্রার ওপর নির্ভরশীল হতে পারে। এই লেখায় প্রদত্ত তথ্য শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রীয় জ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে।

আরো পড়ুন




Comments

Popular posts from this blog

মকর লগ্ন বা রাশিতে গুরু ও শুভফল লাভের উপায়।

মকর রাশি হল  রাশি চক্রের দশম  রাশি।উক্ত রাশির অধিপতি হলেন ন্যায় এবং কর্মের অধিপতি শনি।  রাশি চক্রের মকর ও কুম্ভ রাশির অধিপতি হলেন শনি। কুম্ভ রাশি হল শনির মূল ত্রিকোণ রাশি।আর মকর রাশিকে শনির সাধারণ রাশি বলা হয়। মকর লগ্ন বা রাশিতে দেবগুরু বৃহস্পতির  আধিপত্য মকর রাশি বা লগ্নের  তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি।  জন্ম কুণ্ডুলীর তৃতীয় ঘর থেকে সাহস-পরাক্রম,ছোট ভাই-বোন, পাড়া-পড়শী,লেখনী কার্য্য,সোশ্যাল মিডিয়া ইত্যাদির বিচার করা।  আর দ্বাদশ ঘর থেকে বিভিন্ন প্রকারের খরচ যেমন হাসপাতালের খরচা বা অন্যান্য ব্যক্তিগত খরচের বিচার করা হয়।  এছাড়াও  জেল যাত্রা, মোক্ষলাভ ইত্যাদির বিচার করা হয় দ্বাদশ ঘর থেকে। মকর লগ্ন বা রাশিতে গুরু  উপরিউক্ত তৃতীয় ও দ্বাদশ ঘরের বিষয়গুলির প্রতিনিধিত্ব করেন। জন্ম কুণ্ডুলীতে গুরুর আধিপত্য সৌরজগতের গ্রহদের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে  সর্বাধিক শুভ গ্রহ হিসাবে মানা হয় ।  জ্ঞান,শিক্ষা,সন্তান,বিবাহ,স্ত্রীদের ক্ষেত্রে স্বামীর কারক,ধন-পরিবার, গুরুজন ইত্যাদির কারক মানা হয় গুরুকে। শারীরিক দিক দিয...

কুম্ভ লগ্ন ও রাশির ধন-পরিবার।

জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ঘরের বিচার বিষয়বস্তু জন্ম কুণ্ডলীতে দ্বিতীয় ঘর থেকে ধন, পরিবার, আত্মীয়-স্বজন, খাবার-দাবার, চেহারা, এবং বাণীর বিচার করা হয়। দ্বিতীয় ঘরের শুভাশুভ ফল শুভ ফল: দ্বিতীয় ঘর, এর অধিপতি এবং নৈসর্গিক কারক বৃহস্পতি শুভ ও বলবান হলে।  ধন সঞ্চয় হয়।  পারিবারিক সুখ ও শান্তি লাভ হয়। অশুভ ফল:  দ্বিতীয় ঘরে অশুভ গ্রহের অবস্থান থাকলে।  ঘরের অধিপতি বা বৃহস্পতির উপর অশুভ গ্রহের দৃষ্টি থাকলে।  ধন সঞ্চয়ে বাধা আসে।  পারিবারিক সুখ-শান্তিতে সমস্যা হয়।  আত্মীয়-স্বজন নিয়ে সমস্যা তৈরি হয়। কালপুরুষের কুণ্ডলীতে কুম্ভ লগ্ন ও দ্বিতীয় ঘর  কুম্ভ লগ্নের দ্বিতীয় ঘর মীন রাশি দ্বারা প্রভাবিত।  মীন রাশি কালপুরুষের কুণ্ডলীতে দ্বাদশ বা ব্যয়ের ঘর।  এই অবস্থান অর্থ ও পারিবারিক ক্ষেত্রে বিশেষ প্রবাহ সৃষ্টি করে। ইতিবাচক দিক:  স্বাভাবিক উদারতা ও প্রবাহ: অর্থ ও পরিবারে সহজাত উদারতা ও প্রবাহ দেখা যায়।  সমৃদ্ধির সুযোগ: অতিরিক্ত ব্যয় প্রায়শই সম্পদ ও পারিবারিক সুখ বাড়ায়।  ইতিবাচক বিনিয়োগ: খরচ দাতব্য, পারিবারিক প্রয়োজন বা জ্ঞান...

সিংহ লগ্ন ও রাশির ধন-পরিবার।

জ্যোতিষ শাস্ত্রে ধন ও পরিবার সম্বন্ধীয় বিষয়ের বিচার  জন্ম কুণ্ডুলীর দ্বিতীয় ঘর থেকে করা হয়। দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও নৈসর্গিক কারক গুরুর শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর নির্ভর করে যে কোন জাতক-জাতিকার ধন ও পারিবারিক সুখ-শান্তির বিষয়। ধন পরিবারের ঘরের শুভাশুভ ফলের বিচার দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও উক্ত ঘরের নৈসর্গিক কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে, বলাবল যুক্ত হলে ধন ও পারিবারিক বিষয়ে সুখ-শান্তি লাভ হয়। দ্বিতীয় ঘর অশুভ অবস্থানে থাকলে,পাপ গ্রহের দ্বারা পীড়িত হলে বা  উক্ত ঘরে কোন অশুভ গ্রহ অবস্থান করলে  সুখ-শান্তির অভাব ঘটে। ধনের অভাব,পারিবারিক মনমালিন্য, খাবার-দাবারে সমস্যা,বাণীর কারণে সমস্যা ইত্যাদি ।  খাদ্যাভ্যাস সমস্যা তথা হজমের সমস্যা বা বদ হজমের মত বিভিন্ন সমস্যা । বাণীর কারণে সমস্যা অর্থাৎ দ্বিতীয় ঘর ক্রুর গ্রহ দ্বারা পীড়িত হলে ভাষার দ্বন্দ্ব বা ভুল বুঝাবুঝির কারণে সমস্যা বা শত্রু বৃদ্ধি। ধন ও পারিবারিক বিষয়ে কালপুরুষের কুণ্ডলীর গুরুত্ব: জন্মকুণ্ডলী বিচারে কালপুরুষের কুণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা রাশি কালপুরুষের কুণ্ডলীতে ষষ্ঠ ঘরে অবস্...