Skip to main content

ধনু লগ্ন ও রাশির সুখের উপায়।

জ্যোতিষ শাস্ত্রে সুখের মূল্যায়ন চতুর্থ ঘর থেকে করা হয়। চতুর্থ ঘর, ঘরের অধিপতি ও কারক গ্রহের শুভ-অশুভ অবস্থান ও বলাবলের উপর নির্ভর করে নির্ধারিত হয় যে কোনো জাতক-জাতিকার সুখ-দুঃখের হিসাব।


চতুর্থ ঘরের শুভাশুভ ফলের বিচার

  • চতুর্থ ঘর, ঘরের অধিপতি এবং নৈসর্গিক কারক গ্রহ শুভ প্রভাবযুক্ত হয়, তবে উক্ত ঘরের বিষয়গুলির ক্ষেত্রে শুভফল লাভ হয়।
  • চতুর্থ ঘর অশুভ প্রভাবযুক্ত, বলাবলহীন হয় বা উক্ত ঘরে কোনো অশুভ গ্রহ অবস্থান করে, তবে বিভিন্ন সমস্যা ও দুঃখ-কষ্টের সম্মুখীন হতে হয়।

চতুর্থ ঘরের বিভিন্ন কারক গ্রহ:

চতুর্থ ঘরের কারক আবার বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আলাদা আলাদা গ্রহকে মানা হয়, যেমন:

  • মানুষিক সুখ-শান্তি ও মায়ের বিচারে চন্দ্র
  • বিভিন্ন সৌখিন আসবাবপত্র, বাহন ইত্যাদির ক্ষেত্রে শুক্র
  • জমিজমার ক্ষেত্রে মঙ্গল

এইভাবে বিষয় ভিত্তিক আলাদা আলাদা গ্রহকে চতুর্থ ঘরের কারক মানা হয়।


সুখের বিচারে কালপুরুষের কুণ্ডুলীর মহত্ব

জন্মকুণ্ডলী বিচারে কালপুরুষের কুণ্ডলীর গুরুত্ব অপরিসীম।

  • ধনু লগ্ন বা রাশির চতুর্থ বা সুখের ঘরে মীন রাশির অবস্থান। যে মীন রাশি থেকে কালপুরুষের কুণ্ডলীতে ব্যয় বা খরচের বিচার করা হয়।
  • কালপুরুষের ব্যয়ের ঘর উক্ত লগ্ন বা রাশির চতুর্থ বা সুখের ঘরে অবস্থান করায়, উক্ত ঘরের বিষয়গুলির জন্য তাদের সর্বদাই একটা ব্যয়াধিক্য থাকে।
  • অনেক সময় আয়ের সাথে সঙ্গতি না থাকা ব্যয়ের কারণে তাদের বিভিন্ন সমস্যা বা দুঃখ-কষ্টের সম্মুখীনও হতে হয়। 
  • পারিবারিক মনমালিন্য বা ঝগড়াঝাঁটি হতে দেখা যায়।
  • তাই তারা তাদের চতুর্থ ঘরের বিষয়গুলি থেকে ইতিবাচক (সাকারাত্মক) ফল প্রাপ্তির জন্য উপযুক্ত পথ অনুসরণ করতে হয়। 
  • সেজন্য তারা চতুর্থ ঘরের মীন রাশির বৈশিষ্ট্যকে অনুসরণ  করে   শুভফল অর্জন করতে পারেন।


চতুর্থ ঘরের মীন রাশির শুভফল পাওয়ার উপায়

চতুর্থ ঘরের মীন রাশির অধিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি, তাই গুরুর আদর্শের সাথে যুক্ত হয়ে চলার মাধ্যমে উক্ত রাশির শুভফল অর্জন করা যায়:

  • পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা: 

  • বাড়িঘর, ঘরের বিভিন্ন আসবাবপত্র, যানবাহন, বিভিন্ন যন্ত্রপাতির সাফ-সাফাই করে রাখা।

  • শৃঙ্খলা বজায় রাখা: 

  • দৈনন্দিন কর্মে সঠিক শৃঙ্খলা বজায় রেখে চলা।

  • ধর্ম, ন্যায়-নীতির পালন: 

  • বাড়িঘর বা যানবাহনের কাজে নিযুক্ত কর্মচারীদের সাথে সবসময় ন্যায়-নীতির পালন করা।
  • এছাড়াও উক্ত ঘরের বৈশিষ্ট্য রক্ষার সঠিক পথ অনুসরণের মাধ্যমেও শুভফল লাভ করা যায়।


Ways to Attain Happiness for Sagittarius Ascendant and Sign.

চতুর্থ ঘরের বৈশিষ্ট্য রক্ষার পথ

  • ভারসাম্য রক্ষা: যেকোনো ঘরের ভারসাম্য নির্ভর করে তার বিপরীত ঘরের সঙ্গে সঠিক সামঞ্জস্য বজায় রাখার ওপর।
  • লগ্নের ক্ষেত্রে: লগ্নের বৈশিষ্ট্য রক্ষিত হয় সপ্তম ঘরের সঙ্গে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে।
  • সপ্তম ঘরের ক্ষেত্রে: সপ্তম ঘরের বৈশিষ্ট্য রক্ষিত হয় লগ্নের সঙ্গে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে।
  • চতুর্থ বা সুখের ঘরের ক্ষেত্রে: চতুর্থ বা সুখের ঘরের ভারসাম্য নির্ভর করে দশম বা কর্মের ঘরের সঙ্গে ভারসাম্য বজায় রাখার ওপর।
  • ধনু লগ্ন ও সুখের ঘর: ধনু লগ্ন বা রাশির জাতক-জাতিকারা দশম বা কর্মের ঘরের সঙ্গে সঠিক ভারসাম্য বজায় রেখে তাদের সুখের ঘরের বৈশিষ্ট্যকে রক্ষা এবং বৃদ্ধি করতে পারেন।
  • কর্ম ও সুখের সম্পর্ক: কর্মের ঘরের বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করলে কর্মের উপযুক্ত ফল পাওয়া যায়। আর এই কর্মের উপযুক্ত ফল লাভের মাধ্যমেই সুখের ঘরের সঙ্গে ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়।

দশম ঘরের কন্যা রাশির শুভফল লাভের পথ

ধনু লগ্ন ও রাশির দশম বা কর্মের ঘরের রাশি হলো কন্যা রাশি।

  • কন্যা রাশি থেকে কালপুরুষের কুণ্ডলীতে ষষ্ঠ ঘরের তথা কালপুরুষের রোগ, ঋণ ও শত্রুর বিচার করা হয়। 
  • কালপুরুষের কুণ্ডলীতে কন্যা রাশিকে একটি চ্যালেঞ্জিং রাশি হিসাবে বিবেচনা করা হয়।
  • কন্যা রাশি থেকে কালপুরুষের দৈনন্দিন কর্মের বিচারও করা হয়।
  • দৈনন্দিন কর্মে সঠিক বিচার-বিশ্লেষণ, কঠোর পরিশ্রম ও উপযুক্ত শৃঙ্খলা বজায় রেখে কর্ম করার মাধ্যমে উক্ত রাশির শুভফল লাভ করা যায়।
  • নিয়মানুবর্তিতা ও পরিশ্রমবিহীন অবস্থায় উক্ত রাশির শুভফল অর্জন করা যায় না।


মন্ত্র সাধনা ও পূজাপাঠ

ধনু লগ্ন ও রাশির অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি

  • উক্ত লগ্ন ও রাশির জাতক-জাতিকারা গুরুর আরাধনা, পূজাপাঠ ও মন্ত্র সাধনার মাধ্যমে শারীরিক ও মানসিক লাভ অর্জন করতে পারেন।
  • গুরুবারের ব্রত পালন করা শুভ।
  • গুরুর বীজমন্ত্র বা অন্যান্য যেকোনো মন্ত্রের প্রতিদিন কমপক্ষে ১০৮ বার জপ করা উচিত।
  • ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনাও শুভফল বৃদ্ধিতে সহায়ক।


উপসংহার

সবশেষে বলা যায় যে, ধনু লগ্ন ও রাশির জাতক-জাতিকার শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ধর্মের উপযুক্ত পালনের মধ্যে দিয়ে সুখী জীবন অতিবাহিত করতে পারেন এবং চতুর্থ ঘরের সকল বিষয়ে আনন্দ লাভ করতে পারেন।

আপনার জন্য প্রশ্ন

  • আপনি কি মনে করেন চতুর্থ ঘরে মীন রাশির প্রভাবে ধনু লগ্নের জাতক-জাতিকার সুখ-দুঃখ নির্ধারিত হয়?
  • আপনার মতে কর্ম ও সুখের মধ্যে ভারসাম্য রক্ষার গুরুত্ব কতটা?
  • গুরুর পূজা, ব্রত বা মন্ত্রচর্চা করলে কি আপনি বাস্তব জীবনে মানসিক শান্তি ও সুখের অভিজ্ঞতা পেয়েছেন?

ডিসক্লেইমার

এই লেখা শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রভিত্তিক সাধারণ তথ্য প্রদানের উদ্দেশ্যে রচিত। এখানে উল্লেখিত বিশ্লেষণ ও মতামত ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল। ব্যক্তিগত জীবন, পারিবারিক বা আর্থিক সিদ্ধান্ত গ্রহণের আগে অভিজ্ঞ জ্যোতিষী এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।


আরো পড়ুন

Comments

Popular posts from this blog

মকর লগ্ন বা রাশিতে গুরু ও শুভফল লাভের উপায়।

মকর রাশি হল  রাশি চক্রের দশম  রাশি।উক্ত রাশির অধিপতি হলেন ন্যায় এবং কর্মের অধিপতি শনি।  রাশি চক্রের মকর ও কুম্ভ রাশির অধিপতি হলেন শনি। কুম্ভ রাশি হল শনির মূল ত্রিকোণ রাশি।আর মকর রাশিকে শনির সাধারণ রাশি বলা হয়। মকর লগ্ন বা রাশিতে দেবগুরু বৃহস্পতির  আধিপত্য মকর রাশি বা লগ্নের  তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি।  জন্ম কুণ্ডুলীর তৃতীয় ঘর থেকে সাহস-পরাক্রম,ছোট ভাই-বোন, পাড়া-পড়শী,লেখনী কার্য্য,সোশ্যাল মিডিয়া ইত্যাদির বিচার করা।  আর দ্বাদশ ঘর থেকে বিভিন্ন প্রকারের খরচ যেমন হাসপাতালের খরচা বা অন্যান্য ব্যক্তিগত খরচের বিচার করা হয়।  এছাড়াও  জেল যাত্রা, মোক্ষলাভ ইত্যাদির বিচার করা হয় দ্বাদশ ঘর থেকে। মকর লগ্ন বা রাশিতে গুরু  উপরিউক্ত তৃতীয় ও দ্বাদশ ঘরের বিষয়গুলির প্রতিনিধিত্ব করেন। জন্ম কুণ্ডুলীতে গুরুর আধিপত্য সৌরজগতের গ্রহদের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে  সর্বাধিক শুভ গ্রহ হিসাবে মানা হয় ।  জ্ঞান,শিক্ষা,সন্তান,বিবাহ,স্ত্রীদের ক্ষেত্রে স্বামীর কারক,ধন-পরিবার, গুরুজন ইত্যাদির কারক মানা হয় গুরুকে। শারীরিক দিক দিয...

কুম্ভ লগ্ন ও রাশির ধন-পরিবার।

জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ঘরের বিচার বিষয়বস্তু জন্ম কুণ্ডলীতে দ্বিতীয় ঘর থেকে ধন, পরিবার, আত্মীয়-স্বজন, খাবার-দাবার, চেহারা, এবং বাণীর বিচার করা হয়। দ্বিতীয় ঘরের শুভাশুভ ফল শুভ ফল: দ্বিতীয় ঘর, এর অধিপতি এবং নৈসর্গিক কারক বৃহস্পতি শুভ ও বলবান হলে।  ধন সঞ্চয় হয়।  পারিবারিক সুখ ও শান্তি লাভ হয়। অশুভ ফল:  দ্বিতীয় ঘরে অশুভ গ্রহের অবস্থান থাকলে।  ঘরের অধিপতি বা বৃহস্পতির উপর অশুভ গ্রহের দৃষ্টি থাকলে।  ধন সঞ্চয়ে বাধা আসে।  পারিবারিক সুখ-শান্তিতে সমস্যা হয়।  আত্মীয়-স্বজন নিয়ে সমস্যা তৈরি হয়। কালপুরুষের কুণ্ডলীতে কুম্ভ লগ্ন ও দ্বিতীয় ঘর  কুম্ভ লগ্নের দ্বিতীয় ঘর মীন রাশি দ্বারা প্রভাবিত।  মীন রাশি কালপুরুষের কুণ্ডলীতে দ্বাদশ বা ব্যয়ের ঘর।  এই অবস্থান অর্থ ও পারিবারিক ক্ষেত্রে বিশেষ প্রবাহ সৃষ্টি করে। ইতিবাচক দিক:  স্বাভাবিক উদারতা ও প্রবাহ: অর্থ ও পরিবারে সহজাত উদারতা ও প্রবাহ দেখা যায়।  সমৃদ্ধির সুযোগ: অতিরিক্ত ব্যয় প্রায়শই সম্পদ ও পারিবারিক সুখ বাড়ায়।  ইতিবাচক বিনিয়োগ: খরচ দাতব্য, পারিবারিক প্রয়োজন বা জ্ঞান...

সিংহ লগ্ন ও রাশির ধন-পরিবার।

জ্যোতিষ শাস্ত্রে ধন ও পরিবার সম্বন্ধীয় বিষয়ের বিচার  জন্ম কুণ্ডুলীর দ্বিতীয় ঘর থেকে করা হয়। দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও নৈসর্গিক কারক গুরুর শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর নির্ভর করে যে কোন জাতক-জাতিকার ধন ও পারিবারিক সুখ-শান্তির বিষয়। ধন পরিবারের ঘরের শুভাশুভ ফলের বিচার দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও উক্ত ঘরের নৈসর্গিক কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে, বলাবল যুক্ত হলে ধন ও পারিবারিক বিষয়ে সুখ-শান্তি লাভ হয়। দ্বিতীয় ঘর অশুভ অবস্থানে থাকলে,পাপ গ্রহের দ্বারা পীড়িত হলে বা  উক্ত ঘরে কোন অশুভ গ্রহ অবস্থান করলে  সুখ-শান্তির অভাব ঘটে। ধনের অভাব,পারিবারিক মনমালিন্য, খাবার-দাবারে সমস্যা,বাণীর কারণে সমস্যা ইত্যাদি ।  খাদ্যাভ্যাস সমস্যা তথা হজমের সমস্যা বা বদ হজমের মত বিভিন্ন সমস্যা । বাণীর কারণে সমস্যা অর্থাৎ দ্বিতীয় ঘর ক্রুর গ্রহ দ্বারা পীড়িত হলে ভাষার দ্বন্দ্ব বা ভুল বুঝাবুঝির কারণে সমস্যা বা শত্রু বৃদ্ধি। ধন ও পারিবারিক বিষয়ে কালপুরুষের কুণ্ডলীর গুরুত্ব: জন্মকুণ্ডলী বিচারে কালপুরুষের কুণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা রাশি কালপুরুষের কুণ্ডলীতে ষষ্ঠ ঘরে অবস্...