Skip to main content

মিথুন লগ্ন ও রাশিতে শনির প্রভাব ও শুভফল লাভের উপায়।

  • মিথুন  রাশি হল রাশি চক্রের তৃতীয় রাশি।বুধ হল উক্ত রাশির অধিপতি।
  • মিথুন রাশি থেকে কালপুরুষের সাহস,পরাক্রমের বিচার করা হয়।
  • এছাড়াও উক্ত রাশি থেকে কালপুরুষের ছোট ভাইবোন,পাড়া-পড়শী,ছোট যাত্রা, লেখনী কার্য্য,সামাজিক সম্পর্ক ইত্যাদির বিচার করা হয়।

শনি গ্রহের বৈশিষ্ট্য

  • শনি হলেন কর্ম ও ন্যায়-নীতির কারক গ্রহ।আমরা যেমন কর্ম করি, শনিদেব আমাদের তেমন ফল প্রদান করেন।
  •  ভালো কর্ম করলে ভালো ফল,আর খারাপ কর্ম করলে খারাপ ফল।
  • শনিদেব কর্মফল বিতরণে কখনও পক্ষপাতিত্ব করেন না । 
  • খারাপ কর্ম করলে খারাপ ফল পেতেই হয়।খারাপ কর্মের খারাপ ফল পাওয়ার আগ অব্দি কোনভাবেই নিস্তার পাওয়া যায় না।যার কারণে উনি ক্রুর গ্রহ হিসাবে  হিসাবে পরিচিত।

রাশিচক্রে  শনির আধিপত্য

  • রাশি চক্রের দশম ও একাদশ ঘরের অধিপতি হলেন শনি।অর্থাৎ কর্ম ও লাভের ঘরের অধিপতি শনি।
  • তুলা রাশিতে শনিদেব উচ্চ্স্থ হন এবং মেষ রাশিতে নীচস্থ।
  • অষ্টম ঘরের নৈসর্গিক কারক মানা হয় শনিদেবকে।

মিথুন লগ্ন ও রাশিতে শনির আধিপত্য ও ফলের বিচার

  • মিথুন লগ্ন ও রাশিতে শনি হলেন অষ্টম ও ভাগ্য স্থানের অধিপতি। 
  • অষ্টম স্থানকে জন্ম কুণ্ডুলীর অশুভ ঘরের একটি  এবং ভাগ্যস্থানকে শুভ ঘরের একটি  হিসাবে বিবেচনা করা হয়।
  • অষ্টম ঘরে শনির মকর রাশি ও নবম ঘরে কুম্ভ রাশির অবস্থান। 
  • মকর রাশিকে শনির সাধারণ রাশি এবং কুম্ভ রাশিকে মূল ত্রিকোণ রাশি বলা হয়।
  • মকর রাশি থেকে মিথুন লগ্ন ও রাশির দুঃখ কষ্ট যন্ত্রণা,মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্টের বিচার করা হয়। 
  • গুপ্তর্ধন, গুপ্তবিদ্যার মত বিষয়ের অর্থাৎ আশাতীত লাভেরও বিচার মকর রাশি থেকে করা হয়। 
  • কুম্ভ রাশি থেকে ভাগ্য,ধর্মজ্ঞান,উচ্চশিক্ষা,বিদেশযাত্রা ইত্যাদির বিচার করা হয়।
  • সেই হিসাব অনুযায়ী শনি উক্ত লগ্ন ও রাশির ক্ষেত্রে  একটি  শুভ ও একটি অশুভ ঘরের অধিপতি।
  • যার ফল স্বরূপ যে কারো মনে প্রশ্ন জাগতে পারে যে ,তাহলে শনি উক্ত লগ্ন ও রাশির ক্ষেত্রে কোন ঘরের ফল প্রদান করেন!!

আর এর উত্তর হল শনিদেব উক্ত লগ্ন বা রাশিতে দুটি ঘরেরই ফল প্রদান করেন।

  • মিথুন লগ্ন ও রাশিতে বুধ, শুক্র ও শনিকে কারক গ্রহ হিসাবে মানা হয়।
  • কারণ বুধ,শুক্র ও শনি হল উক্ত লগ্ন ও রাশির ধর্ম ত্রিকোণ ভাবের অধিপতি। 
  • মঙ্গলকে সবচেয়ে অশুভ গ্রহ হিসাবে মানা হয়।
  • গুরু, চন্দ্র ও সূর্যকেও অকারক হিসাবে মানা হয়।
  • চন্দ্র ও গুরু দ্বিতীয় ও সপ্তম ঘরের অধিপতি হওয়ায় মারক হিসাবে বিবেচিত।

Effects of Saturn in Gemini Ascendant and Sign and Ways to Attain Auspicious Results.

  • শনির মকর রাশির ফল

  • শনির দশা-অন্তর্দশায় যদি মঙ্গল,সূর্য বা চন্দ্রের দশা আসে,তাহলে শনি মকর রাশির ফল প্রদান করেন।
  • যেমন শনির দশায় যদি মঙ্গলের অন্তর্দশা আসে তখন শনি মকর রাশির ফল প্রদান করেন।
  •   মঙ্গলের দশায় যদি শনির অন্তর্দশা আসে তখনও শনি  মকর রাশির ফল প্রদান করেন।
  • ঐ সময়ে উক্ত লগ্ন ও রাশির জাতক-জাতিকারা দুঃখ-কষ্ট-যন্ত্রণার সম্মুখীন হতে হয়।তথা মানুষিক ও শারীরিক বিভিন্ন রকমের কষ্টের সম্মুখীন হতে হয় ।

শনির কুম্ভ রাশির ফল -

  • শনির দশা-অন্তর্দশায় যখন বুধ ও শুক্রের দশা-অন্তর্দশা আসে তখন শনি কুম্ভ রাশির প্রদান করেন।
  • যেমন-শনির দশায় যদি বুধের অন্তর্দশা আসে ,তাহলে শনি কুম্ভ রাশির ফল প্রদান করেন।
  •  বুধের দশায় যদি শনির অন্তর্দশা আসে,তাহলেও শনি কুম্ভ রাশির ফল প্রদান করেন।
  • ওই সময়ে উক্ত লগ্ন ও রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের উন্নতি,উচ্চশিক্ষা লাভ,বিদেশ যাত্রার মত শুভফল লাভ করেন ।
বিঃদ্রঃ

  • দশা ও অন্তর্দশার ফলাফল দুই গ্রহের পারস্পরিক সম্পর্ক এবং অন্যান্য গ্রহের অবস্থানের উপরও নির্ভর করে।
  • তাই শুধুমাত্র উপরি বর্ণিত বিশ্লেষণের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া কোনভাবেই ঠিক নয়। 
  • যোগ্য জ্যোতিষীর পরামর্শ  অনুযায়ী সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত।

শনির শুভফল লাভের উপায়

  • শনি শুভ বা অশুভ যে ঘরের অধিপতিই হন না কেন,শনির আদর্শ অনুসারে চলার মধ্যে দিয়ে শুভফল অর্জন করা যায়।
  • শনি কর্ম ও ন্যায় নীতির কারক গ্রহ।তাই ন্যায় নীতি বজায় রেখে কর্মকে প্রাধান্য দিয়ে চললে শনির শুভফল অর্জন করা যায়।

মন্ত্র সাধনা ও পূজাপাঠ 

  • শনিদেবের পূজার্চনা ও মন্ত্রপাঠ  শুভফল লাভে সহায়ক হয়।
  • শনির বীজমন্ত্র সহ অন্যান্য যে কোন মন্ত্রের প্রতিদিন 108 বার জপ দ্বারা শনির আশীর্বাদ লাভ করা যায়।  
  • বজরাংবলীর  পূজাপাঠ ও আরাধনা দ্বারাও শনিদেবের শুভফল অর্জন করা যায়।

উপসংহার

  • পরিশেষে বলা যায় যে মিথুন লগ্ন ও রাশিতে শনি শুভ ও অশুভ দু ধরনের ফলই প্রদান করেন।
  • তবে শনির আদর্শ অনুসারে চলার মধ্যে দিয়ে অশুভ ফল কম করে  শুভ ফলের বৃদ্ধি করা যায়।

পাঠকদের জন্য প্রশ্ন

  • ​মিথুন লগ্ন/রাশির জন্য শনি কেন একইসাথে শুভ ও অশুভ ফল দেয়?
  • ​শনির কোন রাশির প্রভাবে দুঃখ ও কষ্ট আসে?
  • ​কোন গ্রহের দশা-অন্তর্দশায় শনি ভাগ্য ও উন্নতির ফল দেয়?
  • ​শনির শুভ ফল পেতে গেলে কোন ধরনের কর্ম করা উচিত?
  • ​এই নিবন্ধ অনুযায়ী মিথুন রাশির জন্য সবচেয়ে অশুভ গ্রহ কোনটি?

​ডিসক্লেইমার

  • ​এখানে দেওয়া ফলগুলি ব্যক্তির জন্মকুণ্ডলী অনুযায়ী আলাদা হতে পারে।
  • ​শুধুমাত্র এই লেখার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
  • ​সঠিক ও ব্যক্তিগত পরামর্শের জন্য একজন যোগ্য জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।


জন্ম কুণ্ডুলীর বিষয়ে জানতে আরোও পড়ুন



Comments

Popular posts from this blog

মকর লগ্ন বা রাশিতে গুরু ও শুভফল লাভের উপায়।

মকর রাশি হল  রাশি চক্রের দশম  রাশি।উক্ত রাশির অধিপতি হলেন ন্যায় এবং কর্মের অধিপতি শনি।  রাশি চক্রের মকর ও কুম্ভ রাশির অধিপতি হলেন শনি। কুম্ভ রাশি হল শনির মূল ত্রিকোণ রাশি।আর মকর রাশিকে শনির সাধারণ রাশি বলা হয়। মকর লগ্ন বা রাশিতে দেবগুরু বৃহস্পতির  আধিপত্য মকর রাশি বা লগ্নের  তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি।  জন্ম কুণ্ডুলীর তৃতীয় ঘর থেকে সাহস-পরাক্রম,ছোট ভাই-বোন, পাড়া-পড়শী,লেখনী কার্য্য,সোশ্যাল মিডিয়া ইত্যাদির বিচার করা।  আর দ্বাদশ ঘর থেকে বিভিন্ন প্রকারের খরচ যেমন হাসপাতালের খরচা বা অন্যান্য ব্যক্তিগত খরচের বিচার করা হয়।  এছাড়াও  জেল যাত্রা, মোক্ষলাভ ইত্যাদির বিচার করা হয় দ্বাদশ ঘর থেকে। মকর লগ্ন বা রাশিতে গুরু  উপরিউক্ত তৃতীয় ও দ্বাদশ ঘরের বিষয়গুলির প্রতিনিধিত্ব করেন। জন্ম কুণ্ডুলীতে গুরুর আধিপত্য সৌরজগতের গ্রহদের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে  সর্বাধিক শুভ গ্রহ হিসাবে মানা হয় ।  জ্ঞান,শিক্ষা,সন্তান,বিবাহ,স্ত্রীদের ক্ষেত্রে স্বামীর কারক,ধন-পরিবার, গুরুজন ইত্যাদির কারক মানা হয় গুরুকে। শারীরিক দিক দিয...

কুম্ভ লগ্ন ও রাশির ধন-পরিবার।

জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ঘরের বিচার বিষয়বস্তু জন্ম কুণ্ডলীতে দ্বিতীয় ঘর থেকে ধন, পরিবার, আত্মীয়-স্বজন, খাবার-দাবার, চেহারা, এবং বাণীর বিচার করা হয়। দ্বিতীয় ঘরের শুভাশুভ ফল শুভ ফল: দ্বিতীয় ঘর, এর অধিপতি এবং নৈসর্গিক কারক বৃহস্পতি শুভ ও বলবান হলে।  ধন সঞ্চয় হয়।  পারিবারিক সুখ ও শান্তি লাভ হয়। অশুভ ফল:  দ্বিতীয় ঘরে অশুভ গ্রহের অবস্থান থাকলে।  ঘরের অধিপতি বা বৃহস্পতির উপর অশুভ গ্রহের দৃষ্টি থাকলে।  ধন সঞ্চয়ে বাধা আসে।  পারিবারিক সুখ-শান্তিতে সমস্যা হয়।  আত্মীয়-স্বজন নিয়ে সমস্যা তৈরি হয়। কালপুরুষের কুণ্ডলীতে কুম্ভ লগ্ন ও দ্বিতীয় ঘর  কুম্ভ লগ্নের দ্বিতীয় ঘর মীন রাশি দ্বারা প্রভাবিত।  মীন রাশি কালপুরুষের কুণ্ডলীতে দ্বাদশ বা ব্যয়ের ঘর।  এই অবস্থান অর্থ ও পারিবারিক ক্ষেত্রে বিশেষ প্রবাহ সৃষ্টি করে। ইতিবাচক দিক:  স্বাভাবিক উদারতা ও প্রবাহ: অর্থ ও পরিবারে সহজাত উদারতা ও প্রবাহ দেখা যায়।  সমৃদ্ধির সুযোগ: অতিরিক্ত ব্যয় প্রায়শই সম্পদ ও পারিবারিক সুখ বাড়ায়।  ইতিবাচক বিনিয়োগ: খরচ দাতব্য, পারিবারিক প্রয়োজন বা জ্ঞান...

সিংহ লগ্ন ও রাশির ধন-পরিবার।

জ্যোতিষ শাস্ত্রে ধন ও পরিবার সম্বন্ধীয় বিষয়ের বিচার  জন্ম কুণ্ডুলীর দ্বিতীয় ঘর থেকে করা হয়। দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও নৈসর্গিক কারক গুরুর শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর নির্ভর করে যে কোন জাতক-জাতিকার ধন ও পারিবারিক সুখ-শান্তির বিষয়। ধন পরিবারের ঘরের শুভাশুভ ফলের বিচার দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও উক্ত ঘরের নৈসর্গিক কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে, বলাবল যুক্ত হলে ধন ও পারিবারিক বিষয়ে সুখ-শান্তি লাভ হয়। দ্বিতীয় ঘর অশুভ অবস্থানে থাকলে,পাপ গ্রহের দ্বারা পীড়িত হলে বা  উক্ত ঘরে কোন অশুভ গ্রহ অবস্থান করলে  সুখ-শান্তির অভাব ঘটে। ধনের অভাব,পারিবারিক মনমালিন্য, খাবার-দাবারে সমস্যা,বাণীর কারণে সমস্যা ইত্যাদি ।  খাদ্যাভ্যাস সমস্যা তথা হজমের সমস্যা বা বদ হজমের মত বিভিন্ন সমস্যা । বাণীর কারণে সমস্যা অর্থাৎ দ্বিতীয় ঘর ক্রুর গ্রহ দ্বারা পীড়িত হলে ভাষার দ্বন্দ্ব বা ভুল বুঝাবুঝির কারণে সমস্যা বা শত্রু বৃদ্ধি। ধন ও পারিবারিক বিষয়ে কালপুরুষের কুণ্ডলীর গুরুত্ব: জন্মকুণ্ডলী বিচারে কালপুরুষের কুণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা রাশি কালপুরুষের কুণ্ডলীতে ষষ্ঠ ঘরে অবস্...