Skip to main content

লগ্ন ও রাশিতে শনি ও শুভফল লাভের উপায়।

লগ্ন বা রাশিতে শুভ প্রভাবযুক্ত শনির অবস্থান জাতক-জাতিকাকে ন্যায়-নীতিজ্ঞ এবং কর্মঠ করে তোলে। এমন জাতক-জাতিকারা অল্পভাষী অর্থাৎ কথার পরিবর্তে কাজে বিশ্বাসী হন।

  • কারো সাথে অন্যায়-অবিচার করেন না এবং কারো দ্বারা অপরের প্রতি অন্যায় অবিচার সহ্যও করতে পারেন না।
  • শনিদেবের বৈশিষ্ট্যযুক্ত জাতক-জাতিকারা পরোপকারী হন। 
  • বিশেষত গরীব-শ্রমজীবী মানুষের সাহায্য-সহযোগিতা করে তৃপ্তি লাভ করেন।


লগ্ন ও রাশিতে শনির অবস্থান ফল

  • কর্ম ও ন্যায় কারক গ্রহ শনি লগ্ন বা রাশিতে অবস্থান করলে, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য অর্জন করতে হয়। 
  • কর্মক্ষেত্রে ন্যায়-নীতি বজায় রেখে চলতে হয়।
  • তবে শনি সবচেয়ে ধীর গতির গ্রহ হওয়ার কারণে সাফল্য অনেক ক্ষেত্রে কিছুটা দেরীতে আসে।
  • অবশ্য লগ্নে দুই বা ততোধিক শুভ গ্রহের প্রভাব থাকলে, বিশেষত দ্রুতগামী গ্রহের প্রভাব থাকলে (যেমন শুক্র, বুধ ও চন্দ্রের প্রভাব থাকলে) সেই বিলম্বতা ততটা দেখা যায় না।
  • সাফল্য দেরীতে আসলেও যা আসে, তা ব্যয় হওয়ার সম্ভাবনা কম থাকে।
  • কারণ পরিশ্রমের মধ্যে দিয়ে কোনো কিছু অর্জন করলে, সেটা ব্যয় করার আগে যেকোনো ব্যক্তি শতবার চিন্তা করেন।
  • পরিশ্রমের মধ্যে দিয়ে অর্জিত সম্পদে গায়ের ঘাম জড়িয়ে থাকে। 
  • সেই সম্পদ অর্জন করতে যে দুঃখ-কষ্ট ব্যয়িত হয়, সেই দুঃখ-কষ্টও জড়িয়ে থাকে।


রাশিচক্রে শনির আধিপত্য

  • রাশিচক্রের দশম ও একাদশ ঘরের অধিপতি শনি, তথা কর্ম ও লাভের অধিপতি। 
  • লাভ কর্মের উপর নির্ভর করে। শনি আমাদেরকে কর্ম অনুসারে ফল প্রদান করেন।
  • যদি আমরা ভালো কর্ম করি, অর্থাৎ আমাদের কর্ম অপরের বা সমাজের কল্যাণে প্রয়োগ হয়, তাহলে আমরা অবশ্যই তৃপ্তিদায়ক ফল লাভ করি।
  • আর যদি আমাদের কর্ম দ্বারা সমাজের বা অপরের ক্ষতি সাধন হয়, তাহলে অবশ্যই সেই কর্মের ফল শুভ হয় না।
  • আমাদের কর্ম এবং কর্মফলের মধ্যে ভালোমন্দ পরিণামের জন্য আমরাই দায়ী। শনিদেব দায়ী হন না।
  • দশম ও একাদশ ঘরের অধিপতির পাশাপাশি শনিদেবকে অষ্টম ঘরের কারকও মানা হয়। 
  • অষ্টম ঘর তথা দুঃখ-কষ্ট-যন্ত্রণা, মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্টের কারক শনিকে মানা হয়।


Ways to Attain Auspicious Results from Saturn in Ascendant and Sign.

লগ্নস্থিত শনির সপ্তম ঘরে প্রভাব

  • লগ্ন বা রাশিতে শনি অবস্থান করলে তার সপ্তম দৃষ্টি পড়ে কুণ্ডলীর সপ্তম ঘরে।  
  • ফলে সপ্তম ঘরের করণীয় কর্মে জাতক-জাতিকাদের শনির আদর্শ পালন করে চলা শুভফলদায়ক হয়।
  • সপ্তম ঘর থেকে জীবনসঙ্গী, পার্টনার, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকারের আদান-প্রদানের বিচার করা হয়।
  • তাই শনির শুভফল লাভের জন্য উপরোক্ত প্রত্যেক কর্মে শনির আদর্শ তথা ধর্ম, ন্যায়-নীতির পালন করা শুভফলদায়ী।


লগ্ন বা রাশিতে শনির শুভফল লাভের উপায়

  • লগ্ন বা রাশিতে শনি যেভাবেই অবস্থান করুন না কেন, শনির আদর্শের সাথে যুক্ত হয়ে চলার মাধ্যমে শুভফল অর্জন করা যায়।
  • শনির আদর্শের সাথে যুক্ত হয়ে চলা অর্থাৎ কর্মকে প্রাথমিকতা দিয়ে চলা।
  • সেই সাথে দৈনন্দিন জীবনের প্রত্যেক কর্মে ধর্ম ও ন্যায়-নীতির পালন করা শনির শুভফল প্রাপ্তিতে সহায়ক হয়।
  • লগ্ন বা রাশিতে স্থিত শনির জাতক-জাতিকারা যদি কর্মকে প্রাধান্য না দেন, কর্মক্ষেত্রে শনির আদর্শ পালন না করেন, তাহলে তাদের জীবনে অন্ধকার নেমে আসে।


আরাধনা ও মন্ত্রসিদ্ধি

  • লগ্ন বা রাশিতে শনি অধিক অশুভ প্রভাবযুক্ত হলে শনির বীজমন্ত্র সহ অন্যান্য মন্ত্রপাঠ ও শনিদেবের পূজার্চনা, আরাধনায় শুভফলের প্রাপ্তি হয়।
  • এছাড়াও বজরংবলীর আরাধনাও শনির শুভফল প্রাপ্তিতে সহায়ক।
  • শনিবারে শনির যেকোনো মন্ত্র কমপক্ষে ১০৮ বার জপ দ্বারা শনিদেবের আশীর্বাদ লাভ করা যায়।


উপসংহার

  • অতএব লগ্ন ও রাশিতে স্থিত শনির জাতক-জাতিকারা নিজেকে কর্মের সাথে যুক্ত রাখুন।
  • কর্মক্ষেত্রে ধর্ম ও ন্যায়-নীতির পালন করে চলুন। 
  • তাতে শনির আশীর্বাদ প্রাপ্তির মাধ্যমে জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জন করতে পারেন।
  • ডিসক্লেইমার (Disclaimer)

    • ​এই নিবন্ধটি জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস ও নীতির উপর ভিত্তি করে রচিত। এটি কোনো বৈজ্ঞানিক সত্যের দাবি করে না, বরং জ্যোতিষ বিষয়ক ধারণাগুলোর একটি ব্যাখ্যা প্রদান করে।

    • ​জীবনের সফলতা, ব্যর্থতা, এবং ব্যক্তিগত শান্তি অনেকাংশে আপনার নিজের কর্ম, সঠিক সিদ্ধান্ত এবং কঠোর পরিশ্রমের উপর নির্ভরশীল।

    • ​জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান এবং তার প্রভাব ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তাই, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত, আর্থিক বা কর্মজীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে।

    • ​এই নিবন্ধটি কেবল একটি নির্দেশিকা হিসেবে পড়ুন এবং এর উপর ভিত্তি করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন।

    প্রশ্ন (Questions)

    • ​আপনি কি শনিদেবের আদর্শের সাথে সম্পর্কিত কোনো অভিজ্ঞতা আপনার জীবনে পেয়েছেন? যদি হ্যাঁ, তবে সেটি কেমন ছিল?

    • ​আপনার কুণ্ডলীতে শনি কোথায় অবস্থান করছে এবং এটি আপনার কর্মজীবন এবং ব্যক্তিত্বের ওপর কেমন প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন?

    • কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে অর্জিত কোনো সাফল্য আপনার জীবনে কীভাবে পরিবর্তন এনেছে?

    • ​আপনি কি শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে বা শুভ ফল লাভ করতে কোনো প্রতিকার (যেমন মন্ত্র জপ) অবলম্বন করেছেন? যদি হ্যাঁ, তবে তার ফলাফল কী ছিল?


আরো পড়ুন

Comments

Popular posts from this blog

মকর লগ্ন বা রাশিতে গুরু ও শুভফল লাভের উপায়।

মকর রাশি হল  রাশি চক্রের দশম  রাশি।উক্ত রাশির অধিপতি হলেন ন্যায় এবং কর্মের অধিপতি শনি।  রাশি চক্রের মকর ও কুম্ভ রাশির অধিপতি হলেন শনি। কুম্ভ রাশি হল শনির মূল ত্রিকোণ রাশি।আর মকর রাশিকে শনির সাধারণ রাশি বলা হয়। মকর লগ্ন বা রাশিতে দেবগুরু বৃহস্পতির  আধিপত্য মকর রাশি বা লগ্নের  তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি।  জন্ম কুণ্ডুলীর তৃতীয় ঘর থেকে সাহস-পরাক্রম,ছোট ভাই-বোন, পাড়া-পড়শী,লেখনী কার্য্য,সোশ্যাল মিডিয়া ইত্যাদির বিচার করা।  আর দ্বাদশ ঘর থেকে বিভিন্ন প্রকারের খরচ যেমন হাসপাতালের খরচা বা অন্যান্য ব্যক্তিগত খরচের বিচার করা হয়।  এছাড়াও  জেল যাত্রা, মোক্ষলাভ ইত্যাদির বিচার করা হয় দ্বাদশ ঘর থেকে। মকর লগ্ন বা রাশিতে গুরু  উপরিউক্ত তৃতীয় ও দ্বাদশ ঘরের বিষয়গুলির প্রতিনিধিত্ব করেন। জন্ম কুণ্ডুলীতে গুরুর আধিপত্য সৌরজগতের গ্রহদের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে  সর্বাধিক শুভ গ্রহ হিসাবে মানা হয় ।  জ্ঞান,শিক্ষা,সন্তান,বিবাহ,স্ত্রীদের ক্ষেত্রে স্বামীর কারক,ধন-পরিবার, গুরুজন ইত্যাদির কারক মানা হয় গুরুকে। শারীরিক দিক দিয...

কুম্ভ লগ্ন ও রাশির ধন-পরিবার।

জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ঘরের বিচার বিষয়বস্তু জন্ম কুণ্ডলীতে দ্বিতীয় ঘর থেকে ধন, পরিবার, আত্মীয়-স্বজন, খাবার-দাবার, চেহারা, এবং বাণীর বিচার করা হয়। দ্বিতীয় ঘরের শুভাশুভ ফল শুভ ফল: দ্বিতীয় ঘর, এর অধিপতি এবং নৈসর্গিক কারক বৃহস্পতি শুভ ও বলবান হলে।  ধন সঞ্চয় হয়।  পারিবারিক সুখ ও শান্তি লাভ হয়। অশুভ ফল:  দ্বিতীয় ঘরে অশুভ গ্রহের অবস্থান থাকলে।  ঘরের অধিপতি বা বৃহস্পতির উপর অশুভ গ্রহের দৃষ্টি থাকলে।  ধন সঞ্চয়ে বাধা আসে।  পারিবারিক সুখ-শান্তিতে সমস্যা হয়।  আত্মীয়-স্বজন নিয়ে সমস্যা তৈরি হয়। কালপুরুষের কুণ্ডলীতে কুম্ভ লগ্ন ও দ্বিতীয় ঘর  কুম্ভ লগ্নের দ্বিতীয় ঘর মীন রাশি দ্বারা প্রভাবিত।  মীন রাশি কালপুরুষের কুণ্ডলীতে দ্বাদশ বা ব্যয়ের ঘর।  এই অবস্থান অর্থ ও পারিবারিক ক্ষেত্রে বিশেষ প্রবাহ সৃষ্টি করে। ইতিবাচক দিক:  স্বাভাবিক উদারতা ও প্রবাহ: অর্থ ও পরিবারে সহজাত উদারতা ও প্রবাহ দেখা যায়।  সমৃদ্ধির সুযোগ: অতিরিক্ত ব্যয় প্রায়শই সম্পদ ও পারিবারিক সুখ বাড়ায়।  ইতিবাচক বিনিয়োগ: খরচ দাতব্য, পারিবারিক প্রয়োজন বা জ্ঞান...

সিংহ লগ্ন ও রাশির ধন-পরিবার।

জ্যোতিষ শাস্ত্রে ধন ও পরিবার সম্বন্ধীয় বিষয়ের বিচার  জন্ম কুণ্ডুলীর দ্বিতীয় ঘর থেকে করা হয়। দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও নৈসর্গিক কারক গুরুর শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর নির্ভর করে যে কোন জাতক-জাতিকার ধন ও পারিবারিক সুখ-শান্তির বিষয়। ধন পরিবারের ঘরের শুভাশুভ ফলের বিচার দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও উক্ত ঘরের নৈসর্গিক কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে, বলাবল যুক্ত হলে ধন ও পারিবারিক বিষয়ে সুখ-শান্তি লাভ হয়। দ্বিতীয় ঘর অশুভ অবস্থানে থাকলে,পাপ গ্রহের দ্বারা পীড়িত হলে বা  উক্ত ঘরে কোন অশুভ গ্রহ অবস্থান করলে  সুখ-শান্তির অভাব ঘটে। ধনের অভাব,পারিবারিক মনমালিন্য, খাবার-দাবারে সমস্যা,বাণীর কারণে সমস্যা ইত্যাদি ।  খাদ্যাভ্যাস সমস্যা তথা হজমের সমস্যা বা বদ হজমের মত বিভিন্ন সমস্যা । বাণীর কারণে সমস্যা অর্থাৎ দ্বিতীয় ঘর ক্রুর গ্রহ দ্বারা পীড়িত হলে ভাষার দ্বন্দ্ব বা ভুল বুঝাবুঝির কারণে সমস্যা বা শত্রু বৃদ্ধি। ধন ও পারিবারিক বিষয়ে কালপুরুষের কুণ্ডলীর গুরুত্ব: জন্মকুণ্ডলী বিচারে কালপুরুষের কুণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা রাশি কালপুরুষের কুণ্ডলীতে ষষ্ঠ ঘরে অবস্...