Skip to main content

মকর লগ্ন বা রাশিতে গুরু ও শুভফল লাভের উপায়।

  • মকর রাশি হল  রাশি চক্রের দশম  রাশি।উক্ত রাশির অধিপতি হলেন ন্যায় এবং কর্মের অধিপতি শনি। 
  • রাশি চক্রের মকর ও কুম্ভ রাশির অধিপতি হলেন শনি।
  • কুম্ভ রাশি হল শনির মূল ত্রিকোণ রাশি।আর মকর রাশিকে শনির সাধারণ রাশি বলা হয়।

মকর লগ্ন বা রাশিতে দেবগুরু বৃহস্পতির  আধিপত্য

  • মকর রাশি বা লগ্নের  তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। 
  • জন্ম কুণ্ডুলীর তৃতীয় ঘর থেকে সাহস-পরাক্রম,ছোট ভাই-বোন, পাড়া-পড়শী,লেখনী কার্য্য,সোশ্যাল মিডিয়া ইত্যাদির বিচার করা। 
  • আর দ্বাদশ ঘর থেকে বিভিন্ন প্রকারের খরচ যেমন হাসপাতালের খরচা বা অন্যান্য ব্যক্তিগত খরচের বিচার করা হয়। 
  • এছাড়াও জেল যাত্রা, মোক্ষলাভ ইত্যাদির বিচার করা হয় দ্বাদশ ঘর থেকে।

মকর লগ্ন বা রাশিতে গুরু  উপরিউক্ত তৃতীয় ও দ্বাদশ ঘরের বিষয়গুলির প্রতিনিধিত্ব করেন।

জন্ম কুণ্ডুলীতে গুরুর আধিপত্য

  • সৌরজগতের গ্রহদের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে  সর্বাধিক শুভ গ্রহ হিসাবে মানা হয় । 
  • জ্ঞান,শিক্ষা,সন্তান,বিবাহ,স্ত্রীদের ক্ষেত্রে স্বামীর কারক,ধন-পরিবার, গুরুজন ইত্যাদির কারক মানা হয় গুরুকে।
  • শারীরিক দিক দিয়ে আমাদের যকৃৎ এবং মস্তিষ্কের কারক মানা হয় দেবগুরু বৃহস্পতিকে।

গ্ন বা রাশিতে শুভ প্রভাবযুক্ত গুরুর অবস্থান ফল 

  • ধর্ম-কর্মে বিশ্বাসী হন। 
  • ন্যায়,নীতিজ্ঞ তথা গুরুর আদর্শযুক্ত ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন।
  • সুকর্ম ও সুবিচারের অধিকারী হন।
  • গুরুর আদর্শের সাথে যুক্ত হয়ে চলার মধ্যে দিয়ে উক্ত জাতক-জাতিকারা তাদের জীবনে অভূতপূর্ব সাফল্য পেতে পারেন।
  • দূর্বল আর্থিক অবস্থা যুক্ত ঘরে জন্মগ্রহণ করেও গুরুর কল্যাণকারী প্রভাবের দ্বারা জীবনযাত্রা ধীরে ধীরে উচ্চকোটির পর্যায়ে পৌঁছতে পারে। 

গ্ন বা রাশিতে অশুভ প্রভাবযুক্ত গুরুর অবস্থান ফল

  • পাপ প্রভাব যুক্ত,অশুভ ভাবের অধিপতি বা নীচ রাশিতে অবস্থান করলে বিভিন্ন সমস্যা, দুঃখ-কষ্টের সন্মুখীন হতে হয়।
  • গুরুর বৈশিষ্ট্যাবলী জাতক-জাতিকার স্বভাব চরিত্রের উপর সঠিকভাবে ছাপ ছাড়তে পারে না।
  • পারিবারিক, আর্থিক ,সন্তান কষ্ট, বিদ্যার্জনে  বাধা ইত্যাদি  সমস্যার সন্মুখীন হতে হয়। 
  • লগ্ন থেকে যেহেতু শরীরের বিচার করা হয়,তাই লিভার বা ব্রেইনের সমস্যায়ও ভুগতে হয়।

মকর লগ্ন বা রাশিতে গুরুর অবস্থান ফল

  • মকর রাশিতে গুরু অবস্থান করলে,উক্ত অবস্থানকে গুরুর নীচ অবস্থান বলা হয়।
  • তথা মকর রাশিতে গুরু নীচ হয়ে যান।উক্ত পর্যায়ে গুরু সঠিকভাবে ফল প্রদান করতে পারেন না ।
  • গুরুর নীচ অবস্থানের কারণে গুরুর কারকতত্ত্ব সম্বন্ধীয় উপরিবর্ণিত শারীরিক  সমস্যা দেখা দেয়।
  • আর্থিক,পারিবারিক,সন্তান,শিক্ষা ইত্যাদি সমস্যার সন্মুখীন হতে হয়।
  • লগ্ন বা রাশি স্থানে গুরু নীচ অবস্থায় যদি পাপ প্রভাবযুক্ত হন, সেক্ষেত্রে অবস্থা আরও বেশী খারাপ হয়ে যায়।

Jupiter in Capricorn Lagna or Rashi and the Ways to Attain Auspicious Results

মকর লগ্ন বা রাশিতে গুরুর শুভফল পাওয়ার উপায়

  • গুরুর আদর্শ মেনে চলা:

  • লগ্ন  বা রাশিতে  গুরু যে কোন অবস্থায়ই অবস্থান করুন না কেন,গুরুর আদর্শের সাথে যুক্ত হয়ে চলার মধ্যে দিয়ে গুরুর শুভফল লাভ করা যায়। 

  • দৈনন্দিন কাজে শৃঙ্খলা বজায় রাখা:

  • গুরুর শুভফল বা আশীর্বাদ পেতে দৈনন্দিন কর্মক্ষেত্রে শৃঙ্খলা,পরিষ্কার-পরিচ্ছন্নতা,ধর্ম, ন্যায়-নীতির সঠিক পালনের মধ্যে দিয়ে গুরুর শুভফল লাভ করা যায়।

  • খাবার দাবারে শৃঙ্খলা মানা:
  • খাবার দাবারে শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা।
    •  যকৃৎ ও মস্তিষ্কের কারক গুরু:

    • গুরু যকৃৎ  ও মস্তিষ্কের কারক।যকৃৎ ও মস্তিষ্ক তখনই ভালো থাকে,যদি উপরিউক্ত বৈশিষ্ট্যগুলি মেনে চলা যায়।

    • ধর্মপথে চলা:

    • ধর্মপথে চলার মধ্যে দিয়ে গুরুর শুভফল লাভ করা যায়।

    • অপুষ্টিকর খাদ্য পরিহার করা:

    •  অপুষ্টিকর জনিত খাদ্য যা দেহের জন্য অনিষ্টদায়ক।
    • আর যদি উপরিউক্ত নিয়মাবলী না মেনে চলা হয়,তাহলে  শরীর-স্বাস্থ্য সহ সব বিষয়েই সমস্যার সম্মুখীন হতে হয়।

    কুণ্ডুলীর বিভিন্ন ঘরের বৈশিষ্ট্য বজায় রাখার পথ

    •  কুণ্ডুলীর যে কোন একটি ঘরের বৈশিষ্ট্য বজায় থাকা নির্ভর করে, সেই ঘরের বিপরীত ঘরের  সাথে  উপযুক্ত সামঞ্জস্য গড়ে তুলার উপর।
    • সামঞ্জস্য যত ভালো গড়ে তোলা যায়,যে কোন একটি ঘরের বৈশিষ্ট্যও ভালো হয়।
    • সামঞ্জস্য ভালো তৈরি না করতে পারলে ঘরের বৈশিষ্ট্যও ভালো হয় না।
    •  উপযুক্ত সামঞ্জস্য গড়ে তুলতে পারলে শুধু  বৈশিষ্ট্য বজায় থাকা নয়,বৃদ্ধিও হয়।
    • গুরুর সপ্তম দৃষ্টি পড়ে  উক্ত লগ্ন বা রাশির সপ্তম ঘরে,কর্কট রাশিতে।যে কর্কট রাশিকে গুরুর উচ্চস্থ ঘর বলা হয় । 
    • সপ্তম ঘরের দৈনন্দিন করণীয় কর্মে যত বেশী ব্যালেন্স গড়ে তুলতে পারেন,ততবেশী তারা তাদের লগ্ন বা রাশিতে স্থিত গুরুর শুভফল লাভ করতে পারেন।
    • সপ্তম ঘর থেকে জীবনসঙ্গী,পার্টনার বা দৈনন্দিন জীবনে আমরা যাদের সাথে বিভিন্ন প্রকারের আদান-প্রদান করি,তাদের বিচার করা হয়।
    • গুরুর আদর্শ পালনের মধ্যে দিয়ে কর্ম করলে, লগ্ন  বা রাশি স্থানে নীচ অবস্থায় অবস্থান  রত গুরুর শুভফল লাভ করা যায়।

    পূজা ও মন্ত্রোচ্চারণ

    দেবগুরু বৃহস্পতির  শুভফল লাভে:

    • গুরুর বীজমন্ত্র সহ অন্যান্য যে কোন মন্ত্র প্রতিদিন কমপক্ষে 108 বার পাঠ করা শুভফল দায়ক। 
    • বৃহস্পতিবারের ব্রত পালন ।
    • ভগবান বিষ্ণু ও মা লক্ষীর আরাধনা।
    •  নিজ নিজ কুলগুরুর পূজার্চনা ও আরাধনার মধ্যে দিয়েও গুরুর শুভফল অর্জন করা যায়।

    উপসংহার

    সর্বশেষে বলা যায় যে গুরুর আদর্শের সাথে যুক্ত হয়ে চলার মধ্যে দিয়ে শুভফল লাভ যায় দ্বারা জীবনে সুখ ও শান্তি অর্জন করা যায়।

    পাঠকদের জন্য প্রশ্ন

    • ​আপনার কি মকর লগ্ন বা রাশি ?
    • ​আপনি কি আপনার জীবনে বৃহস্পতির বৈশিষ্ট্য, যেমন ন্যায় বা শৃঙ্খলা, এর প্রভাব অনুভব করেছেন?
    • ​আপনি কি মনে করেন যে আধ্যাত্মিক সাধনা বা পূজা-পাঠ আপনার জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে?

    ডিসক্লেইমার

    ​জ্যোতিষশাস্ত্র একটি প্রাচীন বিশ্বাস ও বিদ্যা। এটি কোনো বিজ্ঞানসম্মত বিষয় নয় এবং এর ফলাফল ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও জীবনযাত্রার ওপর নির্ভরশীল হতে পারে। এই লেখায় প্রদত্ত তথ্য শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রীয় জ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে।

    🔗 আরো পড়ুন

    Comments

    Popular posts from this blog

    কুম্ভ লগ্ন ও রাশির ধন-পরিবার।

    জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ঘরের বিচার বিষয়বস্তু জন্ম কুণ্ডলীতে দ্বিতীয় ঘর থেকে ধন, পরিবার, আত্মীয়-স্বজন, খাবার-দাবার, চেহারা, এবং বাণীর বিচার করা হয়। দ্বিতীয় ঘরের শুভাশুভ ফল শুভ ফল: দ্বিতীয় ঘর, এর অধিপতি এবং নৈসর্গিক কারক বৃহস্পতি শুভ ও বলবান হলে।  ধন সঞ্চয় হয়।  পারিবারিক সুখ ও শান্তি লাভ হয়। অশুভ ফল:  দ্বিতীয় ঘরে অশুভ গ্রহের অবস্থান থাকলে।  ঘরের অধিপতি বা বৃহস্পতির উপর অশুভ গ্রহের দৃষ্টি থাকলে।  ধন সঞ্চয়ে বাধা আসে।  পারিবারিক সুখ-শান্তিতে সমস্যা হয়।  আত্মীয়-স্বজন নিয়ে সমস্যা তৈরি হয়। কালপুরুষের কুণ্ডলীতে কুম্ভ লগ্ন ও দ্বিতীয় ঘর  কুম্ভ লগ্নের দ্বিতীয় ঘর মীন রাশি দ্বারা প্রভাবিত।  মীন রাশি কালপুরুষের কুণ্ডলীতে দ্বাদশ বা ব্যয়ের ঘর।  এই অবস্থান অর্থ ও পারিবারিক ক্ষেত্রে বিশেষ প্রবাহ সৃষ্টি করে। ইতিবাচক দিক:  স্বাভাবিক উদারতা ও প্রবাহ: অর্থ ও পরিবারে সহজাত উদারতা ও প্রবাহ দেখা যায়।  সমৃদ্ধির সুযোগ: অতিরিক্ত ব্যয় প্রায়শই সম্পদ ও পারিবারিক সুখ বাড়ায়।  ইতিবাচক বিনিয়োগ: খরচ দাতব্য, পারিবারিক প্রয়োজন বা জ্ঞান...

    সিংহ লগ্ন ও রাশির ধন-পরিবার।

    জ্যোতিষ শাস্ত্রে ধন ও পরিবার সম্বন্ধীয় বিষয়ের বিচার  জন্ম কুণ্ডুলীর দ্বিতীয় ঘর থেকে করা হয়। দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও নৈসর্গিক কারক গুরুর শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর নির্ভর করে যে কোন জাতক-জাতিকার ধন ও পারিবারিক সুখ-শান্তির বিষয়। ধন পরিবারের ঘরের শুভাশুভ ফলের বিচার দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও উক্ত ঘরের নৈসর্গিক কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে, বলাবল যুক্ত হলে ধন ও পারিবারিক বিষয়ে সুখ-শান্তি লাভ হয়। দ্বিতীয় ঘর অশুভ অবস্থানে থাকলে,পাপ গ্রহের দ্বারা পীড়িত হলে বা  উক্ত ঘরে কোন অশুভ গ্রহ অবস্থান করলে  সুখ-শান্তির অভাব ঘটে। ধনের অভাব,পারিবারিক মনমালিন্য, খাবার-দাবারে সমস্যা,বাণীর কারণে সমস্যা ইত্যাদি ।  খাদ্যাভ্যাস সমস্যা তথা হজমের সমস্যা বা বদ হজমের মত বিভিন্ন সমস্যা । বাণীর কারণে সমস্যা অর্থাৎ দ্বিতীয় ঘর ক্রুর গ্রহ দ্বারা পীড়িত হলে ভাষার দ্বন্দ্ব বা ভুল বুঝাবুঝির কারণে সমস্যা বা শত্রু বৃদ্ধি। ধন ও পারিবারিক বিষয়ে কালপুরুষের কুণ্ডলীর গুরুত্ব: জন্মকুণ্ডলী বিচারে কালপুরুষের কুণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা রাশি কালপুরুষের কুণ্ডলীতে ষষ্ঠ ঘরে অবস্...