Skip to main content

লগ্ন বা রাশিতে সূর্য ও শুভফল লাভের উপায়।

  • লগ্ন এবং রাশি হল  জন্ম কুণ্ডুলীর মূল ভিত্তি।লগ্ন এবং রাশির শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর ভিত্তি করে নির্ধারিত হয় জীবনের  সুখ-দুঃখ সহ  সমস্ত ফলাফল।
  • লগ্ন এবং রাশি শুভ প্রভাবযুক্ত হলে,বলাবলযুক্ত হলে জীবন সংগ্রামে সমস্ত বাধা-বিপত্তিকে দূর করে সাফল্য অর্জন করা যায়।
  • আর  অশুভ প্রভাবযুক্ত হলে,বলাবলহীন হলে বা লগ্ন ও রাশিতে কোন অশুভ গ্রহ অবস্থান করলে সফলতা অর্জন করতে সমস্যার সম্মুখীন হতে হয় । 

সৌর জগতের সূর্যের মহত্ব

  • আমাদের সৌর জগতের মূল ভিত্তি হল সূর্য।সূর্যের সাথে ভারসাম্য বজায় রেখে টিকে আছে আমাদের পৃথিবী সহ সমস্ত গ্রহ,নক্ষত্র সহ অসংখ্য ধুমকেতু সহ আরো অনেক কিছু।

  • আমাদের শাস্ত্র অনুযায়ী সূর্যকে সৌরজগতের রাজা বলা হয়।
  • পৃথিবী সহ বাকি গ্রহ নক্ষত্র হল সূর্যের রাজ পরিবারের সদস্য ।
  • স্বভাবতই গ্রহ-নক্ষত্রের  মধ্যে সূর্যের মহত্ব অধিক।সূর্য ছাড়া সৌর জগতের অন্যান্য গ্রহ নক্ষত্রের কল্পনাও করা যায় না । 
  • আমরা প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ সূর্য দেবতার আশীর্বাদের ফলে বেঁচে আছি।
  • সূর্যদেব প্রতিনিয়ত আলো প্রদান করে আমাদের জীবনকে বাঁচিয়ে রেখেছেন।
  • নিজে প্রতিনিয়ত  জ্বলে আমাদেরকে আলো প্রদান করে পৃথিবী সহ সমগ্র সৌর জগতের কল্যাণ করে চলছেন।
  • সূর্য রাশি চক্রের পঞ্চম তথা সিংহ রাশির অধিপতি। 
  • সিংহ রাশি থেকে আমাদের জ্ঞান,শিক্ষা,সন্তান,বিনোদন,রোমান্স ইত্যাদির বিচার করা হয।

লগ্ন বা রাশিতে শুভ প্রভাবযুক্ত সূর্যের প্রভাব

  • লগ্ন বা রাশিতে শুভ প্রভাবযুক্ত সূর্যের অবস্থান,জাতক-জাতিকাকে সূর্যের মত উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী করে তোলে।
  • অপরকে সাহায্য-সহযোগিতা করা,নেতৃত্ব প্রদান করা এদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বিদ্যমান থাকে।
  • এমন জাতক জাতিকারা সূর্যের মতো  পারিবারিক বা সামাজিক দ্বায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকেন এবং যে কোন দায়িত্বও নিষ্ঠা সহকারে পালন করেন। 
  • তারা প্রশাসনিক বড় বড় পদে অধিষ্ঠিত হতে পারেন ।
  • বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের কর্তা হিসাবে সমাজের কল্যাণে কাজ করতে তাদের দেখা যায় ।
  • লগ্ন বা রাশিস্থানে শুভ প্রভাবযুক্ত সূর্যের অবস্থান  পারিবারিক বা সামাজিক দ্বায়িত্ব পালনের জন্য শ্রেষ্ঠ অবস্থান হিসাবে মানা হয়।

লগ্ন বা রাশিতে অশুভ প্রভাবযুক্ত সূর্যের প্রভাব 

  • লগ্ন বা রাশিস্থানে সূর্য শুভ প্রভাবযুক্ত না হলে ব্যক্তি জেদী,অহংকারী, মিথ্যাচারী এবং স্বার্থপর হয় উঠেন।
  • নীচ রাশিতে বা শত্রু রাশিতে হলেও একই অবস্থা দেখা যায।
  • পারিবারিক বা সমাজ কল্যাণের চিন্তা সেই অবস্থায় ব্যক্তির মধ্যে তত দেখা যায় না।নিজ স্বার্থকে  বেশী গুরুত্ব দিতে দেখা যায় ।

Ways to attain positive results from the Sun in the Ascendant or in the Zodiac sign.

সূর্যের শুভফল লাভের উপায়

  • লগ্ন বা রাশিতে সূর্য শুভ বা অশুভ যেভাবেই অবস্থান করুন না কেন,সূর্যের আদর্শ মেনে চলার মধ্যে দিয়ে শুভ ফল লাভ করা যায়। 
এর জন্য যে কাজগুলি করা উচিত -
  • সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করে দিন শুরু করা।
  • সূর্য দৈনন্দিন নির্দিষ্ট একটা শৃঙ্খলার মধ্যে উদয় এবং অস্ত যান। 
  • লগ্ন বা রাশিতে অবস্থান করা সূর্যের জাতক-জাতিকাদের সূর্যের মতো  প্রতিদিনের কর্ম যথাযথ শৃঙ্খলার সাথে সম্পন্ন করা ও কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত।
  • সূর্য নির্দিষ্ট সময়ে উদয়-অস্ত দ্বারা সৌরজগতের কল্যাণ করার ধর্ম পালন চলছেন। 
  • লগ্ন বা রাশিতে সূর্য অবস্থান রত জাতক-জাতিকাদেরও কর্ম ক্ষেত্রে ধর্ম ও ন্যায়নীতি পালন করে চলা উচিত।
  • সূর্য যেভাবে সমগ্র জগতের কল্যাণ করে চলছেন,লগ্ন বা রাশিতে সূর্য অবস্থান করা   জাতক-জাতিকাদেরও সমাজের কল্যাণের জন্য কাজ করা উচিত।
  • এছাড়াও সূর্যের পূজার্চনা ও বীজমন্ত্র সহ অন্যান্য যে কোন মন্ত্রের 108 বার জপ এবং ভগবান নারায়ণের  পূজাপাঠের মধ্যে দিয়ে সূর্যের শুভ ফল লাভ করা যায়।

উপসংহার

সূর্যের আদর্শ  মেনে চলার মধ্যে দিয়ে লগ্ন ও রাশিতে অবস্থিত সূর্যের শুভফলের বৃদ্ধি ঘটানো যায়।সমাজে নাম,যশ,প্রতিপত্তি অর্জন করে সুখে জীবন যাপন করা যায়।

পাঠকদের জন্য প্রশ্ন

  • আপনি কি মনে করেন লগ্ন বা রাশিতে সূর্যের শুভ অবস্থান সত্যিই ব্যক্তিত্ব, সাফল্য ও নেতৃত্বগুণ বৃদ্ধি করে?
  • আপনার অভিজ্ঞতায় সূর্যের অর্ঘ্য প্রদান বা পূজাপাঠ জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে কি?
  • আপনি কি মনে করেন সূর্যের আদর্শ মেনে চলা সমাজকল্যাণ ও ব্যক্তিগত জীবনে সমানভাবে উপকারি?

ডিসক্লেইমার

এই লেখা শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রভিত্তিক সাধারণ তথ্য প্রদানের উদ্দেশ্যে রচিত। এখানে উল্লেখিত বিশ্লেষণ ও মতামত ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ জ্যোতিষী এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত।

আরো জানুন




Comments

Popular posts from this blog

মকর লগ্ন বা রাশিতে গুরু ও শুভফল লাভের উপায়।

মকর রাশি হল  রাশি চক্রের দশম  রাশি।উক্ত রাশির অধিপতি হলেন ন্যায় এবং কর্মের অধিপতি শনি।  রাশি চক্রের মকর ও কুম্ভ রাশির অধিপতি হলেন শনি। কুম্ভ রাশি হল শনির মূল ত্রিকোণ রাশি।আর মকর রাশিকে শনির সাধারণ রাশি বলা হয়। মকর লগ্ন বা রাশিতে দেবগুরু বৃহস্পতির  আধিপত্য মকর রাশি বা লগ্নের  তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি।  জন্ম কুণ্ডুলীর তৃতীয় ঘর থেকে সাহস-পরাক্রম,ছোট ভাই-বোন, পাড়া-পড়শী,লেখনী কার্য্য,সোশ্যাল মিডিয়া ইত্যাদির বিচার করা।  আর দ্বাদশ ঘর থেকে বিভিন্ন প্রকারের খরচ যেমন হাসপাতালের খরচা বা অন্যান্য ব্যক্তিগত খরচের বিচার করা হয়।  এছাড়াও  জেল যাত্রা, মোক্ষলাভ ইত্যাদির বিচার করা হয় দ্বাদশ ঘর থেকে। মকর লগ্ন বা রাশিতে গুরু  উপরিউক্ত তৃতীয় ও দ্বাদশ ঘরের বিষয়গুলির প্রতিনিধিত্ব করেন। জন্ম কুণ্ডুলীতে গুরুর আধিপত্য সৌরজগতের গ্রহদের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে  সর্বাধিক শুভ গ্রহ হিসাবে মানা হয় ।  জ্ঞান,শিক্ষা,সন্তান,বিবাহ,স্ত্রীদের ক্ষেত্রে স্বামীর কারক,ধন-পরিবার, গুরুজন ইত্যাদির কারক মানা হয় গুরুকে। শারীরিক দিক দিয...

কুম্ভ লগ্ন ও রাশির ধন-পরিবার।

জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ঘরের বিচার বিষয়বস্তু জন্ম কুণ্ডলীতে দ্বিতীয় ঘর থেকে ধন, পরিবার, আত্মীয়-স্বজন, খাবার-দাবার, চেহারা, এবং বাণীর বিচার করা হয়। দ্বিতীয় ঘরের শুভাশুভ ফল শুভ ফল: দ্বিতীয় ঘর, এর অধিপতি এবং নৈসর্গিক কারক বৃহস্পতি শুভ ও বলবান হলে।  ধন সঞ্চয় হয়।  পারিবারিক সুখ ও শান্তি লাভ হয়। অশুভ ফল:  দ্বিতীয় ঘরে অশুভ গ্রহের অবস্থান থাকলে।  ঘরের অধিপতি বা বৃহস্পতির উপর অশুভ গ্রহের দৃষ্টি থাকলে।  ধন সঞ্চয়ে বাধা আসে।  পারিবারিক সুখ-শান্তিতে সমস্যা হয়।  আত্মীয়-স্বজন নিয়ে সমস্যা তৈরি হয়। কালপুরুষের কুণ্ডলীতে কুম্ভ লগ্ন ও দ্বিতীয় ঘর  কুম্ভ লগ্নের দ্বিতীয় ঘর মীন রাশি দ্বারা প্রভাবিত।  মীন রাশি কালপুরুষের কুণ্ডলীতে দ্বাদশ বা ব্যয়ের ঘর।  এই অবস্থান অর্থ ও পারিবারিক ক্ষেত্রে বিশেষ প্রবাহ সৃষ্টি করে। ইতিবাচক দিক:  স্বাভাবিক উদারতা ও প্রবাহ: অর্থ ও পরিবারে সহজাত উদারতা ও প্রবাহ দেখা যায়।  সমৃদ্ধির সুযোগ: অতিরিক্ত ব্যয় প্রায়শই সম্পদ ও পারিবারিক সুখ বাড়ায়।  ইতিবাচক বিনিয়োগ: খরচ দাতব্য, পারিবারিক প্রয়োজন বা জ্ঞান...

সিংহ লগ্ন ও রাশির ধন-পরিবার।

জ্যোতিষ শাস্ত্রে ধন ও পরিবার সম্বন্ধীয় বিষয়ের বিচার  জন্ম কুণ্ডুলীর দ্বিতীয় ঘর থেকে করা হয়। দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও নৈসর্গিক কারক গুরুর শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর নির্ভর করে যে কোন জাতক-জাতিকার ধন ও পারিবারিক সুখ-শান্তির বিষয়। ধন পরিবারের ঘরের শুভাশুভ ফলের বিচার দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও উক্ত ঘরের নৈসর্গিক কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে, বলাবল যুক্ত হলে ধন ও পারিবারিক বিষয়ে সুখ-শান্তি লাভ হয়। দ্বিতীয় ঘর অশুভ অবস্থানে থাকলে,পাপ গ্রহের দ্বারা পীড়িত হলে বা  উক্ত ঘরে কোন অশুভ গ্রহ অবস্থান করলে  সুখ-শান্তির অভাব ঘটে। ধনের অভাব,পারিবারিক মনমালিন্য, খাবার-দাবারে সমস্যা,বাণীর কারণে সমস্যা ইত্যাদি ।  খাদ্যাভ্যাস সমস্যা তথা হজমের সমস্যা বা বদ হজমের মত বিভিন্ন সমস্যা । বাণীর কারণে সমস্যা অর্থাৎ দ্বিতীয় ঘর ক্রুর গ্রহ দ্বারা পীড়িত হলে ভাষার দ্বন্দ্ব বা ভুল বুঝাবুঝির কারণে সমস্যা বা শত্রু বৃদ্ধি। ধন ও পারিবারিক বিষয়ে কালপুরুষের কুণ্ডলীর গুরুত্ব: জন্মকুণ্ডলী বিচারে কালপুরুষের কুণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা রাশি কালপুরুষের কুণ্ডলীতে ষষ্ঠ ঘরে অবস্...