Skip to main content

সপ্তম ঘরে শনি ও শুভফল লাভের উপায়।

  • জন্ম কুণ্ডুলীর সপ্তম ঘর থেকে জীবনসঙ্গী, পার্টনার, পারিবারিক জীবন এবং ব্যবসা-বাণিজ্যের বিচার করা হয়ে থাকে। 

  • আমাদের বিপরীত প্রত্যেক  ব্যক্তির বিচারও সপ্তম ঘর থেকে করা হয়, যাদের সাথে দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকারের আদান-প্রদান করি।


সপ্তম ঘরের শুভাশুভ ফল

জন্ম কুণ্ডলীতে সপ্তম ঘর, ঘরের অধিপতি ও কারক গ্রহের শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর ভিত্তি করে নির্ধারিত হয় উক্ত ঘরের সুখ ও সমৃদ্ধির বিষয়।

দাম্পত্য সুখ ও ব্যবসার কারক গ্রহ:

  • বিবাহ বা দাম্পত্য সুখের বিচারে পুরুষদের ক্ষেত্রে শুক্র এবং স্ত্রীদের ক্ষেত্রে বৃহস্পতিকে নৈসর্গিক কারক হিসাবে মানা হয়। 
  • অনেকে মঙ্গলকেও স্ত্রীদের ক্ষেত্রে দাম্পত্য সুখের নৈসর্গিক কারক হিসাবে মানেন।
  • আর ব্যবসা-বাণিজ্যের বিচারে বুধ হলো সপ্তম ঘরের নৈসর্গিক কারক।

ফলাফলের ভিত্তিতে সপ্তম ঘরের বিচার

  • সপ্তম ঘর সম্পর্ক, বিবাহ, ব্যবসা এবং অংশীদারিত্বের মতো বিষয়গুলো নির্দেশ করে। 
  • এই ঘরে গ্রহের অবস্থান এবং তার প্রভাব ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলে।

  • শুভ ফল প্রাপ্তি

  •  সপ্তম ঘর, এর অধিপতি এবং কারক গ্রহ শুভ অবস্থানে থাকলে।
  •  যখন তারা যথেষ্ট শক্তিশালী বা বলবান হয়।
  •  এই পরিস্থিতিতে বিবাহিত জীবন, ব্যবসা ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল আসে।

  • সমস্যার সম্মুখীন

  •  সপ্তম ঘর অশুভ অবস্থানে থাকলে।
  •  যদি ঘরটি পাপ গ্রহ দ্বারা পীড়িত হয়।
  •  যদি অধিপতি বা কারক গ্রহ দুর্বল বা শক্তিহীন হয়।
  •  যখন এই ঘরে কোনো অশুভ গ্রহ অবস্থান করে।
  •  এই অবস্থায় বিবাহ, সম্পর্ক এবং ব্যবসায়িক লেনদেনে সমস্যা দেখা দিতে পারে।



রাশিচক্রে শনির অবস্থান ও বৈশিষ্ট্য

শনির আধিপত্য:

  • রাশিচক্রের দশম ও একাদশ ঘরের অধিপতি হলেন শনি। 
  • অর্থাৎ আমাদের কর্ম এবং কর্মের মাধ্যমে যে লাভ প্রাপ্তি হয়, সেই দপ্তর শনিদেবের তত্ত্বাবধানে।
  • তুলা রাশিতে শনি উচ্চস্থ হন এবং মেষ রাশিতে নীচস্থ।
  • এছাড়া অষ্টম ঘরের নৈসর্গিক কারকও মানা হয় শনিদেবকে।

শনির বৈশিষ্ট্য:

  • শনি হলেন ন্যায় ও কর্মের অধিপতি গ্রহ, তথা কর্মফলের দাতা গ্রহ। 
  • আমরা যেমন কর্ম করি শনিদেব আমাদেরকে তেমন ফল প্রদান করেন — ভালো কর্ম করলে ভালো ফল, আর খারাপ কর্ম করলে খারাপ ফল।
  • যারা সুকর্ম করেন এবং কর্মক্ষেত্রে ন্যায়-নীতি বজায় রেখে চলেন, তারা অবশ্যই শনিদেবের শুভফল অর্জন করেন।
  • আর যারা কুকর্ম করেন, কর্মক্ষেত্রে ন্যায়-নীতি বজায় রাখেন না, তাদেরকে শনিদেবের কুনজরে পড়তে হয়।
  • শনিকে সমাজের দুর্বল শ্রেণী ও শ্রমজীবী অংশের মানুষের প্রতিনিধি বলা হয়। 
  • যারা উপরোক্ত শ্রেণীর মানুষের সাথে অন্যায়-অবিচার করেন, শনিদেব তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করেন।


Ways to Attain Auspicious Results from Saturn in the Seventh House.

সপ্তম ঘরে শনির ফল

  • শনি সবচেয়ে ধীর গতির গ্রহ। সপ্তম ঘরে অবস্থান করলে উক্ত ঘরের বিষয়াদি প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব হয়।
  • তথা বিবাহে দেরী, ব্যবসা-বাণিজ্যে ধীরগতি ইত্যাদি।
  • অবশ্য উক্ত ঘরে শুভ প্রভাবযুক্ত বা স্বরাশি, উচ্চরাশি বা মিত্র রাশিতে শনি অবস্থান করলে তেমন সমস্যার সম্মুখীন হতে হয় না।
  • শনি কর্মের কারক গ্রহ, তাই সপ্তম ঘরে অবস্থান করলে বিবাহিত জীবন পরিচালনা বা ব্যবসা-বাণিজ্যের জন্য করণীয় কর্মে অধিক পরিশ্রম করতে হয়।
  • সপ্তম ঘরে শুভ প্রভাবযুক্ত শনির অবস্থানে শনির আদর্শ অনুসারে চলার মাধ্যমে উক্ত ঘরের সব বিষয়েই সুখ-শান্তির প্রাপ্তি হয়।
  • আর উক্ত ঘরে শনির অশুভ অবস্থানে তথা একাধিক অশুভ গ্রহের প্রভাব বা শত্রু রাশি বা নীচ রাশিতে অবস্থান করলে বিবাহিত জীবনে সমস্যা বা দুঃখ-কষ্টের সম্মুখীন হতে হয়। 
  • তেমনি ব্যবসা-বাণিজ্য বা দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকারের আদান-প্রদানের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হয়।


সপ্তম ঘরে শনির শুভফল লাভের উপায়

  • সপ্তম ঘরে শনির অবস্থান বিবাহ, সম্পর্ক, ব্যবসা এবং অংশীদারিত্বের মতো ক্ষেত্রগুলিকে প্রভাবিত করে। 
  • শনি শুভ বা অশুভ যে অবস্থাতেই থাকুক না কেন, এর আদর্শগুলি মেনে চলা জীবনে শুভ ফল আনতে পারে।

  • শনির নীতি অনুসরণ করে শুভ ফল লাভ:

  • ব্যক্তিগত ও পেশাগত জীবনে শনির নীতিগুলি যত বেশি অনুসরণ করবেন, ততই শনির আশীর্বাদ লাভ করবেন।
  •  বিবাহিত জীবনে: ধৈর্য, বিশ্বস্ততা এবং দায়িত্বশীলতার সাথে সম্পর্ক বজায় রাখুন।
  • ব্যবসা-বাণিজ্যে: সততা, পরিশ্রম এবং নিয়মানুবর্তিতাকে গুরুত্ব দিন।

  • দৈনন্দিন লেনদেনে: যেকোনো চুক্তি বা আদান-প্রদানে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা বজায় রাখুন।

  • লগ্ন/রাশির উপর শনির প্রভাব:

  • সপ্তম ঘরে শনির সপ্তম দৃষ্টি লগ্ন বা রাশির উপর পড়ে, যা ব্যক্তির ব্যক্তিত্ব ও মন-মানসিকতাকে প্রভাবিত করে।
  • শনির নীতিগুলি মেনে চলা কেবল নির্দিষ্ট সম্পর্কগুলিতেই নয়, বরং সামগ্রিক জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলে।

  • সর্বাঙ্গীন বিকাশে শনির আশীর্বাদ:

  • জাতক-জাতিকা যত বেশি কর্মক্ষেত্রে ধর্ম ও ন্যায়-নীতি পালন করবেন, ততই তারা শনিদেবের আশীর্বাদ লাভ করবেন।
  •  শনি শৃঙ্খলা, ন্যায় এবং কঠোর পরিশ্রমের প্রতীক। এই গুণাবলীগুলি অনুসরণ করার মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়িত্ব এবং সাফল্য অর্জন করা সম্ভব।



পূজার্চনা ও মন্ত্র সাধনা

  • সপ্তম ঘরে শনি অধিক অশুভ প্রভাবযুক্ত হলে শনির বীজমন্ত্র সহ অন্যান্য মন্ত্রপাঠ ও শনিদেবের পূজার্চনা, আরাধনায় শুভফলের প্রাপ্তি হয়।
  • এছাড়াও বজরংবলীর আরাধনাও শনির শুভফল লাভে সহায়ক হয়।


উপসংহার

  • সবশেষে বলা যায় যে, জন্ম কুণ্ডুলীর সপ্তম ঘরে শনি অবস্থানরত জাতক-জাতিকারা শনির আদর্শ মেনে চলুন।
  • শনির আশীর্বাদের মধ্যে দিয়ে বিবাহিত জীবনে সুখশান্তি, ব্যবসায়ে সাফল্য সহ সর্বাঙ্গীন ক্ষেত্রে সফলতা পেতে পারেন।

পাঠকদের জন্য প্রশ্ন

  • আপনার মতে সপ্তম ঘরে শনির অবস্থান কি সত্যিই দাম্পত্য জীবন বা ব্যবসায়িক ক্ষেত্রে প্রভাব ফেলে?
  • আপনি কি কখনো শনির কারণে বিবাহে বিলম্ব বা ব্যবসায় বাধার সম্মুখীন হয়েছেন?
  • শনির নীতি ও আদর্শ মেনে চললে কি জীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেছেন?

ডিসক্লেইমার

এই লেখা শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রভিত্তিক সাধারণ তথ্য প্রদানের উদ্দেশ্যে রচিত। এখানে উল্লেখিত মতামত ও ব্যাখ্যা ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করা উচিত।


আরো পড়ুন

Comments

Popular posts from this blog

মকর লগ্ন বা রাশিতে গুরু ও শুভফল লাভের উপায়।

মকর রাশি হল  রাশি চক্রের দশম  রাশি।উক্ত রাশির অধিপতি হলেন ন্যায় এবং কর্মের অধিপতি শনি।  রাশি চক্রের মকর ও কুম্ভ রাশির অধিপতি হলেন শনি। কুম্ভ রাশি হল শনির মূল ত্রিকোণ রাশি।আর মকর রাশিকে শনির সাধারণ রাশি বলা হয়। মকর লগ্ন বা রাশিতে দেবগুরু বৃহস্পতির  আধিপত্য মকর রাশি বা লগ্নের  তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি।  জন্ম কুণ্ডুলীর তৃতীয় ঘর থেকে সাহস-পরাক্রম,ছোট ভাই-বোন, পাড়া-পড়শী,লেখনী কার্য্য,সোশ্যাল মিডিয়া ইত্যাদির বিচার করা।  আর দ্বাদশ ঘর থেকে বিভিন্ন প্রকারের খরচ যেমন হাসপাতালের খরচা বা অন্যান্য ব্যক্তিগত খরচের বিচার করা হয়।  এছাড়াও  জেল যাত্রা, মোক্ষলাভ ইত্যাদির বিচার করা হয় দ্বাদশ ঘর থেকে। মকর লগ্ন বা রাশিতে গুরু  উপরিউক্ত তৃতীয় ও দ্বাদশ ঘরের বিষয়গুলির প্রতিনিধিত্ব করেন। জন্ম কুণ্ডুলীতে গুরুর আধিপত্য সৌরজগতের গ্রহদের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে  সর্বাধিক শুভ গ্রহ হিসাবে মানা হয় ।  জ্ঞান,শিক্ষা,সন্তান,বিবাহ,স্ত্রীদের ক্ষেত্রে স্বামীর কারক,ধন-পরিবার, গুরুজন ইত্যাদির কারক মানা হয় গুরুকে। শারীরিক দিক দিয...

কুম্ভ লগ্ন ও রাশির ধন-পরিবার।

জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ঘরের বিচার বিষয়বস্তু জন্ম কুণ্ডলীতে দ্বিতীয় ঘর থেকে ধন, পরিবার, আত্মীয়-স্বজন, খাবার-দাবার, চেহারা, এবং বাণীর বিচার করা হয়। দ্বিতীয় ঘরের শুভাশুভ ফল শুভ ফল: দ্বিতীয় ঘর, এর অধিপতি এবং নৈসর্গিক কারক বৃহস্পতি শুভ ও বলবান হলে।  ধন সঞ্চয় হয়।  পারিবারিক সুখ ও শান্তি লাভ হয়। অশুভ ফল:  দ্বিতীয় ঘরে অশুভ গ্রহের অবস্থান থাকলে।  ঘরের অধিপতি বা বৃহস্পতির উপর অশুভ গ্রহের দৃষ্টি থাকলে।  ধন সঞ্চয়ে বাধা আসে।  পারিবারিক সুখ-শান্তিতে সমস্যা হয়।  আত্মীয়-স্বজন নিয়ে সমস্যা তৈরি হয়। কালপুরুষের কুণ্ডলীতে কুম্ভ লগ্ন ও দ্বিতীয় ঘর  কুম্ভ লগ্নের দ্বিতীয় ঘর মীন রাশি দ্বারা প্রভাবিত।  মীন রাশি কালপুরুষের কুণ্ডলীতে দ্বাদশ বা ব্যয়ের ঘর।  এই অবস্থান অর্থ ও পারিবারিক ক্ষেত্রে বিশেষ প্রবাহ সৃষ্টি করে। ইতিবাচক দিক:  স্বাভাবিক উদারতা ও প্রবাহ: অর্থ ও পরিবারে সহজাত উদারতা ও প্রবাহ দেখা যায়।  সমৃদ্ধির সুযোগ: অতিরিক্ত ব্যয় প্রায়শই সম্পদ ও পারিবারিক সুখ বাড়ায়।  ইতিবাচক বিনিয়োগ: খরচ দাতব্য, পারিবারিক প্রয়োজন বা জ্ঞান...

সিংহ লগ্ন ও রাশির ধন-পরিবার।

জ্যোতিষ শাস্ত্রে ধন ও পরিবার সম্বন্ধীয় বিষয়ের বিচার  জন্ম কুণ্ডুলীর দ্বিতীয় ঘর থেকে করা হয়। দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও নৈসর্গিক কারক গুরুর শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর নির্ভর করে যে কোন জাতক-জাতিকার ধন ও পারিবারিক সুখ-শান্তির বিষয়। ধন পরিবারের ঘরের শুভাশুভ ফলের বিচার দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও উক্ত ঘরের নৈসর্গিক কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে, বলাবল যুক্ত হলে ধন ও পারিবারিক বিষয়ে সুখ-শান্তি লাভ হয়। দ্বিতীয় ঘর অশুভ অবস্থানে থাকলে,পাপ গ্রহের দ্বারা পীড়িত হলে বা  উক্ত ঘরে কোন অশুভ গ্রহ অবস্থান করলে  সুখ-শান্তির অভাব ঘটে। ধনের অভাব,পারিবারিক মনমালিন্য, খাবার-দাবারে সমস্যা,বাণীর কারণে সমস্যা ইত্যাদি ।  খাদ্যাভ্যাস সমস্যা তথা হজমের সমস্যা বা বদ হজমের মত বিভিন্ন সমস্যা । বাণীর কারণে সমস্যা অর্থাৎ দ্বিতীয় ঘর ক্রুর গ্রহ দ্বারা পীড়িত হলে ভাষার দ্বন্দ্ব বা ভুল বুঝাবুঝির কারণে সমস্যা বা শত্রু বৃদ্ধি। ধন ও পারিবারিক বিষয়ে কালপুরুষের কুণ্ডলীর গুরুত্ব: জন্মকুণ্ডলী বিচারে কালপুরুষের কুণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা রাশি কালপুরুষের কুণ্ডলীতে ষষ্ঠ ঘরে অবস্...