Skip to main content

মেষ লগ্ন ও রাশির ষষ্ঠ ঘরে শনি ও শুভফল লাভের উপায়।

  • মেষ রাশি হল রাশি চক্রের প্রথম রাশি। একটি অগ্নিতত্ত্ব এবং চর রাশি । 
  • মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল।মঙ্গলও একটি অগ্নিতত্ত্ব গ্রহ ।
  • রাশি চক্রের প্রথম ও অষ্টম রাশির অধিপতি মঙ্গল।তথা মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি । 
  • মেষ রাশি মঙ্গলের মূল ত্রিকোণ রাশি হিসেবে বিবেচিত হয় এবং কালপুরুষের কুণ্ডলীর লগ্ন নির্ণয় মেষ রাশি থেকেই করা হয়।

জন্ম কুণ্ডুলীর ষষ্ঠ ঘরের বিশ্লেষণ

  • যে কোন কুণ্ডুলীর ষষ্ঠঘরকে পরীক্ষামূলক ঘর হিসাবে বিবেচনা করা হয়। 
  • ষষ্ঠ ঘর থেকে রোগ,ঋণ ও শত্রুর মত চ্যালেঞ্জিং বিষয়ের বিচার করা হয়।
  • সেই সাথে ষষ্ঠ ঘর থেকে দৈনন্দিন কর্ম,প্রতিযোগিতা মূলক পরীক্ষা ইত্যাদির বিচারও  করা হয়।

মেষ লগ্নে শনির অবস্থান

  • মেষ লগ্ন বা রাশির ক্ষেত্রে শনি দশম ও একাদশ ঘরের অধিপতি হিসেবে থাকেন, অর্থাৎ তিনি কর্ম ও লাভ ভাবের শাসক।
  • কর্ম ও  লাভের অধিপতির কুণ্ডুলীর ষষ্ঠ ঘরে  অবস্থান করায় কন্যা রাশির বৈশিষ্ট্য অনুসারে না চললে কর্মক্ষেত্রে বা লাভ প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা উৎপন্ন  হয়।

মেষ লগ্ন বা রাশির ষষ্ঠ ঘরে শনির শুভফল লাভের উপায়।

 

ষষ্ঠ ঘরের কন্যা রাশির শুভফল লাভের উপায়:

মূল নীতি:

  • কন্যা রাশি স্থিত ষষ্ঠ ঘরের কর্মে সঠিক মনোযোগ, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চলা।
  • মনোযোগ, পরিশ্রম ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে যেকোনো সমস্যার সমাধান সম্ভব।

দৈনন্দিন কর্মে প্রয়োগ:

  • দৈনন্দিন কর্ম সম্পাদনে মনোযোগ, পরিশ্রম ও শৃঙ্খলাকে প্রাধান্য দেওয়া।
  • নিয়মানুবর্তিতার অভাবে জীবনে সমস্যা সৃষ্টি হয়।
  • নিয়মানুবর্তিতাকে প্রাথমিকতা দিলে কর্মক্ষেত্রে সমস্যা কমে।

শুভফল প্রাপ্তির উপায়:

  • নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের সমন্বয়ে কন্যা রাশির শুভফল লাভ।
  • ব্যবহারিক জীবনে সুখ ও সাফল্যের জন্য নিয়মানুবর্তিতা মূল চাবিকাঠি।

ষষ্ঠ ঘরে শনির শুভফল লাভের উপায়

  • শনি স্বভাবগতভাবে কর্মের গ্রহ। কন্যা রাশিতে অবস্থান করলে শনির কর্মতত্ত্ব এবং কন্যা রাশির প্রভাব মিলিত হয়ে কাজের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। 

  • মেষ লগ্ন বা রাশির জাতক-জাতিকাদের ষষ্ঠ ঘরে শনি থাকলে জীবনে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়।

  • বিনাশ্রমে সাফল্য পাওয়া যায় না।
  • শনি যেহেতু ন্যায়-নীতিরও কারক গ্রহ তাই কর্ম ক্ষেত্রে ন্যায়-নীতি বজায় রেখে চলতে হয়।
  • মেষ লগ্ন বা রাশির ষষ্ঠ ঘরে যদি কন্যা রাশিতে শনি অবস্থান করেন, তবে তিনি দশম অর্থাৎ কর্মস্থল থেকে নবম ঘরে এবং একাদশ তথা লাভস্থান থেকে অষ্টম ঘরে অবস্থান করেন।
  • কর্মস্থান থেকে যেহেতু নবম ঘরে বা ভাগ্যের ঘরে,তাই কন্যা রাশি ও শনির বৈশিষ্ট্য মেনে  কর্ম করলে কর্মের মধ্যে দিয়ে ভাগ্যের উন্নতি করা যায়।
  •  লাভস্থান থেকে যেহেতু অষ্টম ঘরে তাই যে কোন লাভ প্রাপ্তির ক্ষেত্রে উপযুক্ত সচেতনতা ও সঠিক বিচার এবং ধর্মপথ অনুসরণে চলা  শুভফল দায়ী হয়।
  • না হলে লাভ প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা বা দুঃখ-কষ্টের সম্মুখীন হতে হয়।
  •  জ্যোতিষ শাস্ত্রে যে কোন বিষয়ের বিচারে "অষ্টম" সম্পর্কযুক্ত হলে সে ক্ষেত্রে সচেতনতা,বিচার বিশ্লেষণ ও ধর্মপথ অবলম্বনে চলা বা সিদ্ধান্ত গ্রহণে শুভফল লাভ করা যায়।

পূজাপাঠ ও মন্ত্র সাধনা

  • শনির বীজমন্ত্র সহ অন্যান্য মন্ত্রপাঠ এবং পূজার্চনা শনিদেবের  শুভফল প্রাপ্তিতে সহায়ক ।
  • বজরাংবলীর আরাধনা ও হনুমান চালিসা পাঠ দ্বারাও শনি  আশীর্বাদ লাভ করা যায়।
  • যদি ষষ্ঠ ভাবের শনি প্রবল অশুভতা বা পাপগ্রহের সংযোগে দুর্বল প্রভাব বিস্তার করেন, তবে শনিবারে ব্রত পালন করলে শুভ ফল লাভ করা যায়।

  • শনিবারে আমিষ ও উত্তেজক ধরনের খাবার পরিহার করা বিশেষভাবে শুভ ও কল্যাণকর বলে ধরা হয়।
  • উপসংহার 

    •  অতএব, মেষ লগ্ন বা রাশির ষষ্ঠ ঘরে শনি অবস্থানকারী জাতক-জাতিকাদের উচিত কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং ধর্ম-ন্যায়নীতি মেনে দৈনন্দিন কর্ম সম্পাদন করা।
    • তাতে শনি দেবের আশীর্বাদে  মনোবাঞ্চিত সাফল্য অর্জন করতে পারেন।

    পাঠকদের জন্য প্রশ্ন

    • আপনি কি মনে করেন মেষ লগ্ন/রাশির ষষ্ঠ ঘরে শনি অবস্থান করলে কঠোর পরিশ্রমই সাফল্যের আসল চাবিকাঠি?
    • কর্মক্ষেত্রে ন্যায়-নীতি ও শৃঙ্খলা বজায় রাখলে কি বাস্তব জীবনে উন্নতি লক্ষ্য করেছেন?
    • আপনার মতে পূজাপাঠ ও মন্ত্রসাধনা কি সত্যিই শনির অশুভ প্রভাব কমাতে সাহায্য করে?

    ডিসক্লেইমার

     এখানে উল্লেখিত বিশ্লেষণ ও মতামত ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ জ্যোতিষী এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত।

    জন্ম কুণ্ডলী সম্বন্ধীয় বিষয়ে আরো পড়ুন


    Comments

    Popular posts from this blog

    মকর লগ্ন বা রাশিতে গুরু ও শুভফল লাভের উপায়।

    মকর রাশি হল  রাশি চক্রের দশম  রাশি।উক্ত রাশির অধিপতি হলেন ন্যায় এবং কর্মের অধিপতি শনি।  রাশি চক্রের মকর ও কুম্ভ রাশির অধিপতি হলেন শনি। কুম্ভ রাশি হল শনির মূল ত্রিকোণ রাশি।আর মকর রাশিকে শনির সাধারণ রাশি বলা হয়। মকর লগ্ন বা রাশিতে দেবগুরু বৃহস্পতির  আধিপত্য মকর রাশি বা লগ্নের  তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি।  জন্ম কুণ্ডুলীর তৃতীয় ঘর থেকে সাহস-পরাক্রম,ছোট ভাই-বোন, পাড়া-পড়শী,লেখনী কার্য্য,সোশ্যাল মিডিয়া ইত্যাদির বিচার করা।  আর দ্বাদশ ঘর থেকে বিভিন্ন প্রকারের খরচ যেমন হাসপাতালের খরচা বা অন্যান্য ব্যক্তিগত খরচের বিচার করা হয়।  এছাড়াও  জেল যাত্রা, মোক্ষলাভ ইত্যাদির বিচার করা হয় দ্বাদশ ঘর থেকে। মকর লগ্ন বা রাশিতে গুরু  উপরিউক্ত তৃতীয় ও দ্বাদশ ঘরের বিষয়গুলির প্রতিনিধিত্ব করেন। জন্ম কুণ্ডুলীতে গুরুর আধিপত্য সৌরজগতের গ্রহদের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে  সর্বাধিক শুভ গ্রহ হিসাবে মানা হয় ।  জ্ঞান,শিক্ষা,সন্তান,বিবাহ,স্ত্রীদের ক্ষেত্রে স্বামীর কারক,ধন-পরিবার, গুরুজন ইত্যাদির কারক মানা হয় গুরুকে। শারীরিক দিক দিয...

    কুম্ভ লগ্ন ও রাশির ধন-পরিবার।

    জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ঘরের বিচার বিষয়বস্তু জন্ম কুণ্ডলীতে দ্বিতীয় ঘর থেকে ধন, পরিবার, আত্মীয়-স্বজন, খাবার-দাবার, চেহারা, এবং বাণীর বিচার করা হয়। দ্বিতীয় ঘরের শুভাশুভ ফল শুভ ফল: দ্বিতীয় ঘর, এর অধিপতি এবং নৈসর্গিক কারক বৃহস্পতি শুভ ও বলবান হলে।  ধন সঞ্চয় হয়।  পারিবারিক সুখ ও শান্তি লাভ হয়। অশুভ ফল:  দ্বিতীয় ঘরে অশুভ গ্রহের অবস্থান থাকলে।  ঘরের অধিপতি বা বৃহস্পতির উপর অশুভ গ্রহের দৃষ্টি থাকলে।  ধন সঞ্চয়ে বাধা আসে।  পারিবারিক সুখ-শান্তিতে সমস্যা হয়।  আত্মীয়-স্বজন নিয়ে সমস্যা তৈরি হয়। কালপুরুষের কুণ্ডলীতে কুম্ভ লগ্ন ও দ্বিতীয় ঘর  কুম্ভ লগ্নের দ্বিতীয় ঘর মীন রাশি দ্বারা প্রভাবিত।  মীন রাশি কালপুরুষের কুণ্ডলীতে দ্বাদশ বা ব্যয়ের ঘর।  এই অবস্থান অর্থ ও পারিবারিক ক্ষেত্রে বিশেষ প্রবাহ সৃষ্টি করে। ইতিবাচক দিক:  স্বাভাবিক উদারতা ও প্রবাহ: অর্থ ও পরিবারে সহজাত উদারতা ও প্রবাহ দেখা যায়।  সমৃদ্ধির সুযোগ: অতিরিক্ত ব্যয় প্রায়শই সম্পদ ও পারিবারিক সুখ বাড়ায়।  ইতিবাচক বিনিয়োগ: খরচ দাতব্য, পারিবারিক প্রয়োজন বা জ্ঞান...

    সিংহ লগ্ন ও রাশির ধন-পরিবার।

    জ্যোতিষ শাস্ত্রে ধন ও পরিবার সম্বন্ধীয় বিষয়ের বিচার  জন্ম কুণ্ডুলীর দ্বিতীয় ঘর থেকে করা হয়। দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও নৈসর্গিক কারক গুরুর শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর নির্ভর করে যে কোন জাতক-জাতিকার ধন ও পারিবারিক সুখ-শান্তির বিষয়। ধন পরিবারের ঘরের শুভাশুভ ফলের বিচার দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও উক্ত ঘরের নৈসর্গিক কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে, বলাবল যুক্ত হলে ধন ও পারিবারিক বিষয়ে সুখ-শান্তি লাভ হয়। দ্বিতীয় ঘর অশুভ অবস্থানে থাকলে,পাপ গ্রহের দ্বারা পীড়িত হলে বা  উক্ত ঘরে কোন অশুভ গ্রহ অবস্থান করলে  সুখ-শান্তির অভাব ঘটে। ধনের অভাব,পারিবারিক মনমালিন্য, খাবার-দাবারে সমস্যা,বাণীর কারণে সমস্যা ইত্যাদি ।  খাদ্যাভ্যাস সমস্যা তথা হজমের সমস্যা বা বদ হজমের মত বিভিন্ন সমস্যা । বাণীর কারণে সমস্যা অর্থাৎ দ্বিতীয় ঘর ক্রুর গ্রহ দ্বারা পীড়িত হলে ভাষার দ্বন্দ্ব বা ভুল বুঝাবুঝির কারণে সমস্যা বা শত্রু বৃদ্ধি। ধন ও পারিবারিক বিষয়ে কালপুরুষের কুণ্ডলীর গুরুত্ব: জন্মকুণ্ডলী বিচারে কালপুরুষের কুণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা রাশি কালপুরুষের কুণ্ডলীতে ষষ্ঠ ঘরে অবস্...